এশিয়া কাপের পর মহিলা বিশ্বকাপ,‌ পাক অধিনায়কের সঙ্গে হাত মেলালেন না হরমনপ্রীত

Share:

নিজস্ব প্রতিনিধি: এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে খেলা শুরু এবং শেষে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি সূর্যকুমার যাদবরা। এবার একদিনের মহিলা বিশ্বকাপেও সেই পথেই হাটল ভারতীয় মহিলা ক্রিকেট টিম।  রবিবার কলম্বোতে ভারত ও পাকিস্তানের মধ্যে মহিলা বিশ্বকাপ ২০২৫-এর  খেলায় দুই অধিনায়ক হাত মেলাননি। ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর এবং তার প্রতিপক্ষ ফাতিমা সানা টস শেষ হওয়ার পর প্রথাগত করমর্দন না করেই খেলা শুরু করেন। যদিও এটাই প্রত্যাশা করা হয়েছিল। বিসিসিআই ভারতীয় খেলোয়াড়দের পাকিস্তানি দলের সদস্যদের সঙ্গে প্রথাগত হাত মেলানো এড়াতে বলেছে বলেই জানা গিয়েছে। 

শুরুটা হয়েছিল ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত-পাকিস্তানের সঙ্গে খেলার সময় থেকে। সেই সময়ে টসের পর  পাকিস্তান অধিনায়ক সালমান আঘার সঙ্গে হাত মেলাননি ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তার পরের দুটি খেলাতেও এই ধারা বজায় ছিল। এই নিয়ে বিতর্ক কিছু কম হয়নি। পরে জানা যায় যে  ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে আগেই জানিয়ে দিয়েছিলেন, দুই অধিনায়ক হাত মেলাবেন না। এই বিষয় নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড ক্ষোভ উগড়ে দেয়। যদিও তার জবাব দিয়েছে বিসিসিআই। এমনকি একদিনের মহিলা বিশ্বকাপেও ভারতীয় দল যে হাত মেলাবে না তা আগে থেকেই জানা গয়েছিল। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া কয়েকদিন আগেই ইঙ্গিত দিয়ে বলেছিলেন,  ‘শত্রুভাবাপন্ন দেশটির সঙ্গে আমাদের সম্পর্ক একই রকম আছে, কোনো পরিবর্তন হয়নি।’ সেই ইঙ্গিতই এদিন সত্যি হয়।

রবিবার শ্রীলঙ্কায় মেল জোন্স টস পরিচালনা করেন এবং অনুষ্ঠানের সময় উভয় দেশের অধিনায়কই  একে অপরের  দূরত্ব বজায় রাখেন। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ফাতিমা সানা। টস শেষে ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন,  “আমরা বিশ্বকাপের আগে এখানে ভালো সিরিজ খেলেছি। আমরা ইতিবাচক চিন্তাভাবনা করছি এবং ভালো করার চেষ্টা করছি। একটি দুর্ভাগ্যজনক পরিবর্তন – অমনজোত খেলছেন না (তিনি অসুস্থ), তার জায়গায় রেণুকা ঠাকুর। আমরা দল হিসেবে ভালো খেলেছি এবং আজকের প্রতিযোগিতার জন্য মুখিয়ে আছি।” অন্যদিকে পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা বলেন, “আমরা প্রথমে বোলিং করব।  মনে হচ্ছে উইকেটে কিছুটা আর্দ্রতা থাকতে পারে। আমাদের জন্য একটি পরিবর্তন। আমাদের আত্মবিশ্বাস দুর্দান্ত; আশা করি, আজ আমরা আরও ভালো খেলব। ২৫০ রানের নিচে যেকোনো কিছু ভালো তাড়া করতে পারে।” 

 

তারাপীঠ-কলকাতার পর রামপুরহাটের জনবহুল এলাকায় হোটেলে আগুন, চাঞ্চল্য এলাকাজুড়ে

জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল যাত্রীবাহী বাস, মৃত ১

তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

বুদ্ধ-জায়াকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, কেমন আছেন মীরা দেবী?

‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

ফায়ার লাইসেন্স নেই, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে শহরের ছ’টি হোটেল বন্ধ করলেন পুরমন্ত্রী

‘মোদির জন্মদিনে অন্নপূর্ণা দিবস পালন করব,’ ঘোষণা শুভেন্দুর

পাহাড়ের উন্নয়নের দায়িত্বে শাহ, সমস্যা সমাধানে কমিটি গড়ে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

‘মমতার সরকার লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে অভ্যাস খারাপ করে দিয়েছে’, বিস্ফোরক দিলীপ

‘যাদবপুরে ঢুকে রয়েছে টুকড়ে টুকড়ে গ্যাং,’ ভবানীপুরে বললেন মুখ্যমন্ত্রী

ঘূর্ণাবর্তের জেরে শনি রাত থেকেই ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা, সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস

১০০০ টাকা ভাড়া নিয়ে বচসা! যাত্রীকে পিটিয়ে খুনের অভিযোগ ভ্যানচালকের বিরুদ্ধে