১২ ঘণ্টার ব্যবধান! স্ত্রীর মৃত্যুশোক সইতে না পেরে স্বামীরও মৃত্যু, একই চিতায় শেষ হল প্রেম কাহিনী

এক স্বামী-স্ত্রী, যারা সারাজীবন একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেছিলেন, তাদের মৃত্যুও একসঙ্গেই হল। প্রথমে স্ত্রী মারা যান, এবং তার প্রায় ১২ ঘন্টা পরে, স্বামীও মারা গেলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: কথা দিয়েছিলেন, একসঙ্গে বাঁচবেন একসঙ্গে মরবেন, ঠিক তাই হল, স্ত্রীর মৃত্যুর কয়েক ঘন্টা পরেই স্বামীর সলীল সমাধি। হ্যাঁ, সম্প্রতি উত্তরপ্রদেশের ঝাঁসিতে এমনই একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। এক স্বামী-স্ত্রী, যারা সারাজীবন একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেছিলেন, তাদের মৃত্যুও একসঙ্গেই হল। প্রথমে স্ত্রী মারা যান, এবং তার প্রায় ১২ ঘন্টা পরে, স্বামীও মারা গেলেন। মৃত্যুর পর, তাঁদের চিতা একসঙ্গে দাহ করা হল। এই হৃদয়বিদারক মুহূর্তটি পরিবার এবং স্থানীয় বাসিন্দাদের চোখে জল এনে দিয়েছে।

ঘটনা ঝাঁসি জেলার গারোথা থানার অন্তর্গত ইন্দ্রনগরের। যেখানে ৭৬ বছর বয়সী রামরতন গুপ্ত, একজন বিশিষ্ট ব্যবসায়ী, স্ত্রী রামদেবী গুপ্তার সঙ্গে তাঁর সুখী সংসার। তাদের তিনটি সন্তান রয়েছে, অরবিন্দ গুপ্ত, ধমেন্দ্র গুপ্ত এবং উপেন্দ্র গুপ্ত। রতন গুপ্ত মূলত হামিরপুর জেলার পারাসন গ্রামের বাসিন্দা ছিলেন, কিন্তু বিয়ের পর তিনি গারোথায় চলে আসেন। একসঙ্গে প্রায় ৫০ বছরের দাম্পত্য উপভোগ করেছেন রামরতন এবং রামদেবী। কিন্তু ৪ অক্টোবর, শনিবার সকালে আচমকা অসুস্থতার কারণে মারা যান রামদেবী।

খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজন এবং পরিবারের সদস্যরা তাদের বাড়িতে আসতে শুরু করেন। স্ত্রীর মৃত্যুর কথা শুনে স্বামী রামরতন অসহায় হয়ে পড়েন। স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন হওয়ার আগে, কাঁদতে কাঁদতে তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। স্বামী রামরতনও সেই রাতে মারা যান। তাদের মৃত্যুর পর, তাদের মৃতদেহ একসঙ্গে বাড়ি বের করা হয় এবং রীতি অনুসারে শেষকৃত্য সম্পন্ন করা হয়। যখন তাদের মৃতদেহগুলি একসঙ্গে চিতায় তোলা হয়, তখন পুরো গ্রাম কান্নায় ভেঙে পড়েন। এ বিষয়ে স্থানীয় বাসিন্দা বল্লান গুপ্ত জানিয়েছেন, মৃত রামরতন গুপ্ত, গারোথা শহরের বাসিন্দা, ভগবান শিবের ভক্ত ছিলেন। তাঁর স্ত্রী শ্রীমতী রামদেবী শনিবার সকাল ৯টায় মারা যান এবং তাঁর স্বামী রামরতনও রাত ৯টায় মারা যান। তাই স্বামী-স্ত্রীর শেষকৃত্য একসঙ্গে সম্পন্ন করা হয়।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে