২২৪ দিন পর মাঠে একসঙ্গে দেখা যাবে রোহিত-বিরাটকে, এর পরেই কি অবসর? জল্পনা তুঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: রোহিত শর্মা ও বিরাট কোহলিকে শেষ বার ভারতের জার্সিতে দেখা গিয়েছিল চলতি বছরের ৯ মার্চ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। তারপর থেকে তাঁদের আর মাঠে নামতে দেখা যায়নি। তারপর ফের একাবার দেশের জার্সিতে তাঁদের দেখা যাবে ১৯ অক্টোবর থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শুরু হওয়া একদিনের সিরিজে। সেই সঙ্গেই আরও একটি চর্চা জোরাল হচ্ছে যে এই খেলার পরই কি কোহলি-রোহিত অবসর নেবেন? ইতিমধ্যেই সিরিজ়ের টিকিট বিক্রি প্রায় শেষ। বহু দিন পর রোহিত শর্মা ও বিরাট কোহলিকে মাঠে দেখতে উন্মাদনাও তুঙ্গে।

অস্ট্রেলিয়া-র দেওয়া তথ্য অনুযায়ী, মোট আটটি ম্যাচের জন্য ইতিমধ্যেই ১৭৫ হাজার-এর বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। বাকি আছে মাত্র ৩০ হাজার। এমন দ্রুত গতিতে টিকিট বিক্রি হওয়া অস্ট্রেলিয়ার ক্রিকেটে নাকি ‘বিরল’! ভারতীয় ক্রিকেট ফ্যানদের এই প্যাশন দেখে মনে হচ্ছে, অস্ট্রেলিয়ার স্টেডিয়ামগুলো এবার ভারতীয় দর্শকের ‘নীল-নীল’ সমুদ্রে ভরে উঠবে। ক্রিকেট অস্ট্রেলিয়া-র মতে, এই সিরিজটা শুধুমাত্র খেলা নয়, ভারতীয় ফ্যানদের কাছে এক উৎসবের নাম। যারা এখনও টিকিট পাননি, তারা জলদি অফিসিয়াল সাইট চেক করুন। কে বলতে পারে, পরের সিরিজে আবার এমন উন্মাদনা দেখা যাবে কি না!

সম্প্রতি রোহিত-কে ওডিআই ক্যাপ্টেনের পদ থেকে সরিয়ে শুভমান গিল-কে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপর থেকেই জল্পনা শুরু হয়েছে যে, রোহিত ও কোহলি কি ২০২৭-এর ওডিআই বিশ্বকাপে খেলবেন? অনেকে বলছেন, এই সিরিজটাই হয়তো তাঁদের আন্তর্জাতিক কেরিয়ারের শেষ হতে চলেছে। কিন্তু ফ্যানরা এখনও বিদায় চায় না! টিকিটের এই বিপুল ভিড় প্রমাণ করে, ভারতীয়রা এখনও রোহিত-এর গগনচুম্বী ছক্কা আর কোহলি-র দুরন্ত সেঞ্চুরির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

ভূমিধসের পাশেই ‘গরবা নাচ’! পর্যটকদের আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন

জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ফের মা হলেন বুবলী!

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর

সরকারি দফতরে আচমকা হাজির বিধায়ক, গিয়ে যা দেখলেন….

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

লোকসভায় তৃণমূলের দলনেতার পদ থেকে অভিষেককে হটানোর উদ্যোগ শুরু

১৯ জুন কলকাতা পুরসভার মাসিক অধিবেশন ডাকলেন চেয়ারপার্সন মালা রায়

চুপ! পাগলামো চলছেই , নিজেকে এবার জেমস বন্ড সাজিয়ে হাজির করলেন ট্রাম্প

মজুত করা সরকারি ত্রাণ সামগ্রী উদ্ধার, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য