‘গণধর্ষণের অনুমোদন দেওয়া দেশ’, জাতিসংঘে তীব্র সমালোচনা ভারতের

Share:

নিজস্ব প্রতিনিধি: নারী অধিকারের ক্ষেত্রে পাকিস্তানের রেকর্ড অত্যন্ত খারাপ। এবার জাতিসংঘে বক্তৃতা দিতে গিয়ে সেই খারাপ রেকর্ডকেই হাতিয়ার করল ভারত। পাকিস্তানের তীব্র সমালোচনা করে ভারত বলেছে ১৯৭১ সালে অপারেশন সার্চলাইটের সময় ৪,০০,০০০ নারীর গণহত্যা ও ধর্ষণের অনুম অতিমতি দিয়েছিল ইসলামাবাদ। ইসলামাবাদ ফোরামে কাশ্মীরি নারীদের ‘দুর্দশার’ কথা তুলে ধরার চেষ্টা করেছিল, ঠিক সেই সময়ই ভারত এই মোক্ষম অস্ত্র হানে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নারী ও নিরাপত্তা বিষয়ক বিতর্কের সময় এক উত্তপ্ত বক্তৃতায় ভারতের স্থায়ী প্রতিনিধি পার্বথানেনী হরিশ পাকিস্তানের "ভ্রান্ত বক্তব্য" (বিশেষ করে জম্মু ও কাশ্মীর সম্পর্কে) অব্যাহত রাখার জন্য তীব্র সমালোচনা করেন।

হরিশ বলেন, “নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক আমাদের রেকর্ড অক্ষত। যে দেশ তার নিজের জনগণের উপর বোমা হামলা করে, পদ্ধতিগত গণহত্যা চালায়, তারা কেবল ভুল নির্দেশনা এবং অতিরঞ্জনের মাধ্যমে বিশ্বকে বিভ্রান্ত করার চেষ্টা করতে পারে।” ‘নিজের জনগণের উপর বোমা হামলা’ মন্তব্যটি গত সেপ্টেম্বর মাসে খাইবার পাখতুনখোয়া প্রদেশে রাতভর পাকিস্তানি বিমান বাহিনীর বিমান হামলায় শিশুসহ ৩০ জনেরও বেশি লোক নিহত হওয়ার প্রসঙ্গে বলে ভারত।

পার্বথানেনী হরিশ জাতিসংঘে ১৯৭১ সালের অপারেশন সার্চলাইটের কথা তুলে ধরে বলেন, সেই সময় পাকিস্তানি সেনাবাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানে বাঙালিদের বিরুদ্ধে নৃশংস দমন-পীড়ন শুরু করে। এই অভিযানের সময় লক্ষ লক্ষ নারীকে আটক করা হয়েছিল এবং বারবার তাদের উপর নির্যাতন চালানো হয়েছিল। এই অভিযানের তত্ত্বাবধান করেছিলেন পাকিস্তানের কুখ্যাত সামরিক কমান্ডার জেনারেল টিক্কা খান, যাকে 'বাংলার কসাই' নামে ডাকা হত। 

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় এই বর্বরতা ঘটেছিল। এর পরে ভারত পাকিস্তানের সঙ্গে যুদ্ধ শুরু করলে পাক বাহিনী পরাজয় স্বীকার করে এবং ঢাকায় নিঃশর্ত আত্মসমর্পণ করে। তারপরই গঠিত হয় বাংলাদেশ। হরিশ বলেন, "এই দেশটি ১৯৭১ সালে অপারেশন সার্চলাইট পরিচালনা করেছিল এবং নিজস্ব সেনাবাহিনী কর্তৃক ৪,০০,০০০ নারী নাগরিকের উপর গণহত্যা চালানোর একটি পদ্ধতিগত প্রচারণা অনুমোদন করেছিল। বিশ্ব পাকিস্তানের প্রচারের মাধ্যমে তা দেখছে।"

আসলে জাতিসংঘে পাকিস্তানের প্রতিনিধি সায়মা সেলিম নিজের বক্তৃতায় অভিযোগ করেন যে কাশ্মীরি নারীরা কয়েক দশক ধরে 'যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহৃত যৌন সহিংসতা সহ্য করেছে'। তবে, যথারীতি পাকিস্তানের দাবির কোনও প্রমাণ পাওয়া যায়নি।

সামরিক মহড়া চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা, ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়ে মৃত ২ জওয়ান

কলকাতার রেল ইতিহাসের নানা অজানা অধ্যায়, প্রিন্সেপ ঘাটে নতুন প্রদর্শনী পূর্ব রেলের

শীতের পথে কাঁটা! সকাল থেকেই মেঘলা আকাশ, আজ বৃষ্টিতে ভিজবে কোন কোন জেলা?

আজকের রাশিফল: রাগ নিয়ন্ত্রণে রাখুন, হাতে আসবে বাড়তি অর্থ

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত