কলম্বো-চেন্নাই এয়ার ইন্ডিয়ার বিমানে পাখির ধাক্কা, তারপর যা হল…

Share:

আন্তর্জাতিক ডেস্ক: কিছুতেই কাটছে না এয়ার ইন্ডিয়ার মাথা থেকে বিপদের খাঁড়া। মঙ্গলবার কলম্বো থেকে চেন্নাইগামী ১৫৮ জন যাত্রী নিয়ে সফর করা এয়ার ইন্ডিয়ার একটি বিমানে পাখির ধাক্কা লাগে। চেন্নাই বিমানবন্দরে বিমানটি অবতরণের পর ঘটনাটি প্রকাশ্যে আসে। পাখির ধাক্কা শনাক্ত হওয়ার পর, বিমানটিকে তৎক্ষণাৎ পরীক্ষার জন্য জন্য গ্রাউন্ডেড করা হয়। 

জানা গিয়েছে পাখির ধাক্কা লাগলেও বিমানের বা বিমানে থাকা কোনও যাত্রীর ক্ষতি হয়নি। সকলেই নিরাপদের অবতরণ করেছেন। ওই বিমানের ফেরার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। ঘটনা প্রকাশ্যে আসার পর এয়ার ইন্ডিয়ার ইঞ্জিনিয়াররা বিস্তারিত পরীক্ষা-নিরীক্ষা করেন। তারপরেই বিমান সংস্থাটি বিমানটির কলম্বোতে ফেরার যাত্রা বাতিল করে। যাত্রীদের ভোগান্তি কমাতে বিমান সংস্থা একটি বিকল্প বিমানের ব্যবস্থা করে। অন্য একটি বিমান ১৩৭ জন যাত্রীকে কলম্বোতে ফিরিয়ে নিয়ে যায় বলেই কর্মকর্তারা জানিয়েছেন। 

এই ঘটনার ঠিক আগেই অমৃতসর থেকে বার্মিংহামগামী এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান অবতরণের সময় রাম এয়ার টারবাইন (RAT) চালু করে বিমানটিকে জরুরি অবতরণ করানো হয়।   মাঝ আকাশে আতঙ্ক ছড়িয়ে পড়ার কয়েকদিন পর এই ঘটনাটি ঘটেছে।  ডিজিসিএ এই ঘটনার তদন্ত শুরু করেছেন। ডিজিসিএ জানিয়েছে, বিমানটি যখন ৪০০ ফুট উচ্চতায় থেকে অবতরণের কথা ছিল তখনই আরএটি স্থাপন করা হয়েছিল।  জানা গিয়েছে শনিবার RAT মোতায়েনের পরেও, বিমানটি নিরাপদে অবতরণ করে এবং সমস্ত যাত্রী এবং ক্রু অক্ষত  ছিল। তবে এয়ার ইন্ডিয়ার বিমানে বারবার নিরাপত্তা ত্রুটি যাত্রীদের ভাবাচ্ছে। আহমেদাবাদের দুর্ঘটনার পর একাধিক ঘটনা সামনে আসার পর থেকে  অনেকেই এই সংস্থার বিমানযাত্রা এড়িয়েও চলেছেন।  

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিতর্কের মুখে ছবির কাহিনী, দ্বিতীয় দিনেই বক্সঅফিসে মুখ থুবড়ে পড়ল যশের ‘টক্সিক’

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য

যাদবপুরে বন্দেমাতরম গাইবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

অভিষেকের অফিসে ‘অবৈধ’ বিলবোর্ড খুলতে বাধা দেওয়ায় গ্রেফতার ১৩,দায়ের FIR

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

সমগ্র দেশবাসীকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার