ভয়ঙ্কর! জমি বিবাদের জেরে ৭৫ বছরের মা’কে কুপিয়ে খুন দুই ছেলের

Share:

নিজস্ব প্রতিনিধি: ছেলে তো নয় যেন একেবারে রত্ন। নৃশংসতার সমস্ত সীমা অতিক্রম করল এক বৃদ্ধার দুই সন্তান। জমি সংক্রান্ত বিরোধের জেরে ৭৫ বছর বয়সী মা’কে কুড়ুলের আঘাতে খুন করল তারই দুই ছেলে। ঘটনা ভয়াবহতায় শিউরে উঠেছেন অনেকেই। যে মা ছোট থেকে লালন পালন করেছেন তাঁর সঙ্গেও ছেলেদের এহেন আচরণে বাকরুদ্ধ স্থানীয়রা।

মধ্যপ্রদেশের বিদিশা জেলায় রবিবার রাতে টোন্ডা থানার আওতাধীন সুনেতি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে। বৃদ্ধার দুই ছেলে অন্যদের সঙ্গে মিলে, মায়ের উপর এতবার কুড়াল দিয়ে আক্রমণ করে যে, বৃদ্ধার শরীর ছিন্নভিন্ন হয়ে যায়। বিদিশার অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত চৌবে জানিয়েছেন, পুলিশ আটজনের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করেছে এবং তাদের মধ্যে চারজনকে গ্রেফতার করেছে। বাকি চারজন পলাতক। ঘটনার খবর পেয়ে, টোন্ডা থানার ইনচার্জ এবং সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (SDOP) ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যালোচনা করেন। পুলিশ ময়নাতদন্ত সম্পন্ন করে মৃতদেহ ছোট ছেলের কাছে হস্তান্তর করেছে।

জানা গিয়েছে, মৃতা বৃদ্ধা মানবাইয়ের পাঁচ ছেলে। ১৫ বিঘারও বেশি জমি নিয়ে ছিল বিরোধ। পুলিশ জানিয়েছে, ওই জমি বৃদ্ধার ছোট ছেলে চাষ করছিল। অন্যদিকে তার দুই ভাই, মহারাজ সিং এবং রামপ্রসাদ, জমির অংশের দাবি করছিল। জমির অংশ নিয়ে ঘন ঘন ঝগড়ার ফলে মহিলার উপর প্রাণঘাতী হামলা হয়। দীর্ঘদিনের এই বিরোধ রবিবার রাতে রক্তক্ষয়ী রূপ ধারণ করে। জমি ভাগ না হওয়ার কারণে, মানবাইয়ের দুই ছেলে মহারাজ সিং এবং রামপ্রসাদ নিজেদের বন্ধুদের সঙ্গে নিয়ে গভীর রাতে নিজের মা’য়ের উপর আক্রমণ চালায়। এই হৃদয়বিদারক ঘটনার পর গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। খুনের পর, অভিযুক্তরা পালানোর চেষ্টা করে করলেও পুলিশ তাদের মধ্যে চারজনকে গ্রেফতার করেছে।

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

জামাইষষ্ঠীতে শ্রী চৈতন্য মহাপ্রভুকে ‘জামাই’ রূপে পুজো করা হয় এই মন্দিরে

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

অম্বুবাচী কবে থেকে? জেনে নিন মন্দিরের বিশেষ আচার ও সম্পূর্ণ সময়সূচি…

আরতি নিয়ে মশকরা, কলকাতার সমাজপ্রভাবীর আচরণে ফুঁসছে নেটানাগরিকরা

প্রতি রাত কাটাতে বরখাস্ত পুলিশ কর্তার কাছ থেকে ৪ লক্ষ টাকা করে নিয়েছেন পরীমণি

কোভিডের আঁতুড়ঘর উহানের গবেষণাগারকে অর্থ জুগিয়েছেন শীর্ষ মার্কিন বিজ্ঞানী!

ইরান-আমেরিকা বৈঠক স্থগিত, কারণ নিয়ে জোর জল্পনা

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

টি টোয়েন্টিতে সবচেয়ে বুড়ো ক্রিকেটার হিসেবে শতরানের ‘রেকর্ড’ গড়লেন বিরাট কোহলির সতীর্থ

নাটাবাড়িতে ‘কাটমানি’ ফেরত পাওয়ার পর তৃণমূল নেতাকে ডিম ছুড়লেন গ্রামবাসীরা