গরম ভাত বা রুটির সঙ্গে পরিবেশন করুন রসুন পোড়ায় দই মুরগি, জানুন রেসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি: মাংস মানেই কষা ও ঝোলের কথা মাথায় আসে। ভাবছেন একঘেয়ে রান্না ছেড়ে অন্য রকম কিছু রান্না করবেন কিন্তু ভেবেই উঠতে পারছেন না স্বাদে কীভাবে আনা যাবে নতুনত্ব। ঘরেও নেই বেশি উপকরণ। আবার বেশি তেল মশলা দিয়েও রান্না হোক এটা চাইছেন নাa শরীরের কথা মাথায় রেখে। এত চিন্তার কিছু নেই। ঘরে থাকা সামান্য কতগুলি উপকরণ দিয়ে জল ছাড়া বানিয়ে ফেলুন  রেসিপি।

উপকরণ: ১ কেজি মুরগির মাংস, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, নুন, চিনি, ৫টা শুকনো লঙ্কা, গোটা রসুন, সর্ষের তেল, দেড় কাপ কুঁচানো পেঁয়াজ, ২ টেবিল চামচ লঙ্কা কুঁচি, ২ টেবিল চামচ আদা রসুন বাটা, ১০০ গ্রাম টক দই, বড়ো সাইজের টমেটো কুঁচি,

পদ্ধতি: প্রথমে একটি পাত্রে ১ কেজি মুরগির মাংস নিন। তাতে ১০০ গ্রাম টক দই, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, ১/২ চা চামচ নুন মাখিয়ে ম্যারিনেট করে বেশকিছুক্ষন রেখে দিন। এর পর দুটো গোটা রসুনকে আগুনে কিছুক্ষন পুড়িয়ে নিয়ে ঠান্ডা করে খোসা ছাড়িয়ে নিন। তারপর কড়াইতে ১ চামচ তেল গরম করে ৫টি শুকনো লঙ্কা ভেজে তুলে নিন। ভাজা শুকনো লঙ্কাগুলি ও পোড়ানো রসুন আর এক চিমটি নুন দিয়ে হামাল দিস্তাতে পেস্ট করে নিন। এরপর ওই কড়াইতে ৪ টেবিল চামচ সর্ষের তেল গরম করে ম্যারিনেট করা মুরগির মাংস দিয়ে ১০ মিনিট মতো ভাজতে থাকুন। চিকেন কিছুটা ভাজা হয়ে গেলে তারপর তাতে যোগ করুন দেড় কাপ কুঁচানো পেঁয়াজ, দুই টেবিল চামচ লঙ্কা কুঁচি। এগুলি একসঙ্গে আরও ১০ মিনিট কষান। এরপর একে একে রসুন- লঙ্কা বাটা, ১ চা চামচ জিরে গুঁড়ো, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ২ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ৫-৭ মিনিট কষান। দই দেওয়ার জন্য চিকেন থেকে জল ছেড়ে এলে তখন দিন কুঁচিয়ে রাখা একটা বড়ো সাইজের টমেটো। এবার ঢাকনা চাপা দিয়ে ৮-১০ মিনিটের জন্য ফুটতে দিন মাঝারি আঁচে। তারপর ঢাকনা খুলে নেড়েচেড়ে আবার চাপা দিয়ে ৮-১০ মিনিটের জন্য রান্না হতে দিন। মাঝে মাঝে ঢাকা খুলে দেখুন মাংস সিদ্ধ হয়েছে কিনা। মাংস সিদ্ধ হয়ে এলে ঢাকনা খুলে ১/২ চা চামচ চিনি ও প্রয়োজন পড়লে স্বাদ অনুযায়ী নুন দিয়ে ২-৩ মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি জল ছাড়া রসুন পোড়ায় দই মুরগি
রেসিপি।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের