৭৩তম জন্মদিনে ‘বন্ধু’ পুতিনকে শুভেচ্ছা মোদির, আর কি নিয়ে কথা হল দুজনের?

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ৭৩তম জন্মদিন উপলক্ষে বন্ধু ভ্লাদিমির পুতিনকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ‘বন্ধুর’ দীর্ঘায়ু কামনা করার পাশাপাশি ভারত ও রাশিয়ার সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন।

আগামী ডিসেম্বরে ২৩তম রুশ-ভারত বার্ষিক সম্মেলনে যোগ দিতে দিল্লি আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক যুদ্ধের পরে ওয়াশিংটনের সঙ্গে দুরত্ব তৈরি হয়েছে দিল্লির। আর তার পরেই মস্কোর দিকে ঝুঁকে পড়েছেন মোদি সরকার। যদিও গাজায় শান্তিচুক্তি নিয়ে মার্কিন রাষ্ট্রপতির প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদি। মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনের এক ফাঁকেও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর বৈঠক হতে পারে বলে সূত্রের খবর। তবে সেই বৈঠকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে গুরুত্ব ঘুচবে কিনা, তা নিয়ে সংশয় থাকছে।

ওয়াশিংটনের সঙ্গে দিল্লির দুরত্বের মধ্যেই মস্কোর সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর নীতি নিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। গত এক মাসে বেশ কয়েকবার ফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্টের সঙ্গে। গত সপ্তাহেও একবার কথা হয়েছিল। ওই কথোপকথনের সময়েই পুতিন প্রধানমন্ত্রী মোদিকে  “ভারতের জাতীয় স্বার্থ রক্ষাকারী যুক্তিসঙ্গত এবং জ্ঞানী নেতা” হিসেবে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। সেই সঙ্গে আশা প্রকাশ করেছিলেন ‘ভারতীয়দের অপমানিত করে এমন পদক্ষেপ নেবেন না।’ এদিন পুতিনকে যেমন জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন, তেমনই ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি পর্যালোচনা করেন এবং দুই দেশের মধ্যে বিশেষ ও সুবিধাপ্রাপ্ত কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।চলতি বছরের শেষের দিকে ২৩তম ভারত-রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলনের জন্য রাষ্ট্রপতি পুতিনকে ভারতে স্বাগত জানাতে যে তিনি মুখিয়ে রযেছেন তাও জানাতে ভুল করেন মোদি।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে