ভুটানের টালা হাইড্রোপাওয়ার ড্যামে যান্ত্রিক ত্রুটি, ভয়ে কাঁটা হয়ে আছে ডুয়ার্স

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গে বিপর্যয়ের সময়ই পশ্চিমবঙ্গকে সতর্ক করেছিল ভুটান। জানিয়েছিল তাঁদের একটি লকগেট খোলা যাচ্ছে না। যদি আবার বৃষ্টি হয় ভুটানের একাধিক নদীর জলে ভাসবে বাংলা। তারপর থেকেই সকলের নজর ছিল দক্ষিণ ভুটানের ওয়াংচু নদীর উপরে তৈরি টালা হাইড্রোপাওয়ার ড্যামের দিকে। ইতিমধ্যেই সে‘দেশের ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মিটিওরোলজি (এনসিএইচএম) পশ্চিমবঙ্গ সরকারকে জানিয়ে দিয়েছে ড্যামের বেশ কয়েকটি লকগেটে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। এর ফলে গেট খোলা যাচ্ছে না। আর তাতেই বাড়ছে চিন্তা।

দু‘দিনের টানা বৃষ্টির ফলে এদিকে উপচে পড়ছে ড্যামের জল। এবার সমস্যা দেখা দিচ্ছে অন্য জায়গায়। এখুনি যদি ভুটানে বৃষ্টি হয় তাহলে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হবে। আর তার অভিঘাত আছড়ে পড়বে ডুয়ার্সের উপর। এমনিতেই সম্প্রতি হয়ে যাওয়া বৃষ্টিতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ডুয়ার্স। প্রচুর জীব-জন্তু ভেসে গিয়েছে। বহু পশুর মৃত্যু হয়েছে। উত্তরবঙ্গের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র ডুয়ার্সের এহেন অবস্থার কথা আগে কখনও ভাবা যায়নি। ভুটানের চুখা জেলায় রয়েছে ওই ড্যাম। তার ঠিক দক্ষিণেই সীমান্তে এ পারে বাংলার আলিপুরদুয়ারের টোটোপাড়া, মাদারিহাট এবং হাসিমারা।

কোনওভাবে যদি ভুটানের বাঁধ উপচে পড়ে তাহলে উত্তরবঙ্গ আবার ভাসবে। ভুটানের বাঁধ উপচে পড়লে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আলিপুরদুয়ার। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারের জন্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) টালা হাইড্রোপাওয়ার ড্যামের ওই যান্ত্রিক ত্রুটির কথা জানতে পারার পরেই সর্বোচ্চ মাত্রার সতর্কবার্তা জারি করেছে বলে জানা গিয়েছে। ভুটানের বাঁধ উপচে পড়লে বহু মানুষ ফের হবে আশ্রয়হীন। অগনিত গ্রাম ভেসে যাবে। অসংখ্য মানুষ, প্রাণীর জীবন বিপন্ন হবে।

ভুটানের ওয়াংচু নদীই বাংলায় এসে নাম নিয়েছে রায়ডাক। তরাই ও ডুয়ার্স মিলিয়ে যে নদীগুলো প্রবাহিত হয়েছে, তাদের মধ্যে একটি নদী হল এই রায়ডাক। এরপর রায়ডাক মিলিত হয়েছে সঙ্কোশের সঙ্গে। তখন থেকে রায়ডাক পরিচিত রায়ডাক-সঙ্কোশ নামে। এখন একটাই আশার কথা, মঙ্গলবারের পর থেকে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে। যেটুকু সম্ভাবনা রয়েছে তাও বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি। ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। তাই নতুন করে যদি বৃষ্টি না হয় তাহলে পার্বত্য এলাকায় জল জমে থাকার কোনও সম্ভাবনা নেই। টালা হাইড্রোপাওয়ার ড্যামের খারাপ হয়ে যাওয়া লকগেটগুলোও দ্রুত সারানোর চেষ্টা চলছে। কিন্তু সারানোই কি একমাত্র সমাধান? ভবিষ্যতে কি আর কোনও ঝুঁকি থাকবে না? পরিবেশবিদরা কিন্তু মনে করছেন ঝুঁকি রয়েই যাবে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে