বাংলার আঁচে তপ্ত ত্রিপুরা, আগরতলা বিমানবন্দরে অবস্থান বিক্ষোভ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি: আগরতলা বিমানবন্দরে অবস্থান বিক্ষোভ তৃণমূলের। ধর্নায় কুনাল ঘোষ, সায়নী ঘোষ, বীরবাহা হাঁসদা, প্রতিমা মণ্ডল, সুস্মিতা দেব সুদীপ রাহা। অভিযোগ তৃণমূলের প্রতিনিধি দলকে পুলিশ বাঁধা দিয়েছে। বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর হামলার পর আগরতলায় তৃণমূলের রাজ্য কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তারপরেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার সকালেই ত্রিপুরার উদ্দেশ্যে রওনা দিয়েছে তৃণমূলের ৭ সদস্যের প্রতিনিধি দল। আগরগলা পৌঁছাতেই দেখা দেয় সমস্যা। ১২ টা নাগাদ পৌঁছান তাঁরা। তারপর সময় পেরোলেও তাঁরা বেরোতে পারেননি। কার্যত বাংলার আঁচে তপ্ত হয়ে হয়ে উঠেছে ত্রিপুরা।

বিমানবন্দরেই আটকে দেওয়া হয় তৃণমূল সদস্যদের। তাঁদের অভিযোগ চারটি গাড়ির মধ্যে তিনটি গাড়ি হুমকি দিয়েফিরিয়ে দিয়েছে পুলিশ। আগরতলা বিমানবন্দরে পৌঁছাতেই পুলিশি হেনস্থান অভিযোগ আনা হয়েছে। আরও অভিযোগ তৃণমূল নেতাদের সঙ্গে তর্কাতর্কি চালায় পুলিশ। পার্টি অফিসে যাওয়ার জন্য প্রিপেড ট্যাক্সি বুকিং করা হলে পুলিশ তাঁদের বাধ্য করে বাতিল করতে। তৃণমূল সদস্যদের দাবি বিমানবন্দরের বাইরে যেতে বাধা দেওয়া হচ্ছে। তারপরেই আগরতলা বিমানবন্দরের সামনে রাস্তায় বসে পড়েন তাঁরা। কারণ হিসাবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আইনশৃঙ্খলা জনিত কিছু সমস্যার কারণেই তৃণমূল নেতাদের বিমানবন্দর থেকে বেরোতে দেওয়া হচ্ছে না। তৃণমূলের প্রতিনিধি দল যে ত্রিপুরা আসছেন সেই বিষয়ে আগে থেকে প্রশাসনকে কিছু জানানো হয়নি। পাল্টা তৃণমূলের ঘাড়ে দায় চাপিয়ে ত্রিপুরা পশ্চিমের ASP বলেছেন, “তৃণমূলের প্রতিনিধি দল যে ত্রিপুরা আসছেন সে বিষয়ে আগে থেকে প্রশাসনকে কিছু জানানো হয়নি। ওরা একটি গাড়ি ডেকেছিলেন। পরে তো নিজেরাই যেতে চাইছেন না। ত্রিপুরা সরকারের সঙ্গে প্রশাসনিক সমন্বয়ের অভাব রয়েছে।” তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছে পুলিশ গাড়ির ব্যবস্থা না করলে তাঁরা হেঁটে পার্টি অফিসে যাবেন। অন্যদিকে বিজেপির বক্তব্য, নাগরাকাটা থেকে নজর ঘোরাতেই নাটক করছে তৃণমূল।

ত্রিপুরা যাওয়ার আগে বিজেপিকে নিশানা করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ ও প্রতিনিধি দলে থাকা যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। শানিয়েছিলেন আক্রমণের সুর। কুণাল ঘোষ মনে করিয়ে দিয়েছিলেন ত্রিপুরার আগের ঘটনার কথা। বলেছেন, এর আগেও ত্রিপুরায় তাঁদের দলের নেতা-নেত্রীদের উপর হামলা হয়েছে। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর হয়েছে। অন্যদিকে ত্রিপুরায় ভাঙচুরের ঘটনা নিয়ে সায়নী ঘোষের সাফ বার্তা, “তৃণমূলকে এইভাবে দমিয়ে রাখা যাবে না। আমরা ত্রিপুরার কর্মীদের পাশে যেভাবে ছিলাম, সেভাবেই রয়েছি এবং থাকব।” সায়নীর আরও সংযোজন, “খগেন মুর্মুর সঙ্গে যেটা হয়েছে সেটা ঠিক নয়। কিন্তু কেউ যদি ফটোশুট করতে যান, তা হলে তাঁকে জনরোষের মুখে পড়তে হবে। তৃণমূল কাউকে ভয় পায় না। পশ্চিমবঙ্গের মতো গণতন্ত্র কোনও বিজেপি শাসিত রাজ্যে নেই।

কৃষিজমিতে মিষ্টি আঙুর চাষ করে নজির গড়লেন দেগঙ্গার কৃষক

একধাক্কায় কমল সোনা ও রুপোর দাম, দেখে নিন এক নজরে

মৃত্যুর আগের দিন প্রেমিকের বাড়িতে গিয়েছিলেন সায়নী, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

আলুর একই পদে বিরক্ত? চটপট বানিয়ে ফেলুন সুস্বাদু ললিপপ স্টাইল স্ন্যাকস

নিরামিষ খাবারে আর অনীহা নয়, একবার বানিয়ে দেখুন এই ৫টি পদ

ছুটির দিনে বাড়িতে সহজেই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর ম্যাঙ্গো সন্দেশ

চণ্ডীতলা থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে আক্রান্ত কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মাথায় পড়ল ঢিল

রবিবারের মেনুতে মটনের জাদুতে জমিয়ে দিন ডাইনিং টেবিল

দেশের নতুন সেনা সর্বাধিনায়ক হলেন জেনারেল সুব্রমণি, জেনে নিন তাঁর পরিচয়

দিল্লিতে তাসের ঘরের মতো ভেঙে পড়ল পাঁচতলা বাড়ি, ধ্বংসস্তুপ থেকে উদ্ধার চারজনকে

মিন্টো পার্কের হাসপাতালে নিয়ে যাওয়া হল আহত অভিষেককে

তোলাবাজি থেকে হুমকির অভিযোগ, পুলিশের জালে দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর

কাটোয়ায় ১০০দিনের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা

টেস্ট ক্রিকেট খেলবেন বৈভব? শচিনের মন্তব্যে তোলপাড় ক্রিকেট মহল