‘অমিত শাহই আপনার মীরজাফর হবেন’, মোদিকে সতর্ক করলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: উত্তরবঙ্গ সফর সেরে ফিরেছেন মমতা। সেখানের কী পরিস্থিতি, তাও উঠে এসেছে তাঁর কথা থেকে। দ্রুত গতিতে চলছে উদ্ধারকাজ। উত্তরবঙ্গে উদ্ধারকার্য প্রায় শেষের দিকে। মিরিকে ত্রাণসামগ্রী পাঠানোর কাজ চলছে”, উত্তরবঙ্গ থেকে কলকাতায় ফিরে এই কথাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কলকাতায় ফিরে এলেও আগামী সপ্তাহে ফের উত্তরবঙ্গ যাবেন সেই কথাও জানিয়ে রেখেছেন তিনি।

নাগরাকাটা ব্রিজের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। ১৫ দিনের মধ্যে অস্থায়ী রাস্তা তৈরির কথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পাইপের মাধ্যমে এই রাস্তা তৈরির কাজ চলছে। উত্তরবঙ্গে গিয়ে আটকে পড়া পর্যটকদের ফিরিয়ে আনার আশ্বাস আগেই দিয়েছিলেন তিনি। কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যেই এক হাজার পর্যটককে ফিরিয়ে আনা হয়েছে। বাকিদের ফিরিয়ে আনার কাজ চলছে।

এখানেই শেষ নয়, বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তাই মুখ্যমন্ত্রীর অভিযোগ এই ঘটনা নিয়ে নাটককরছে বিজেপি। অমিত শাহকে বেশি বিশ্বাস না করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীকে। পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় নিবিড় সংশোধন বা SIR-এর প্রস্তুতি শুরু হয়েছে। বুধবার সকাল থেকেই  CEO দফতরে এই নিয়ে চলছে একের পর এক বৈঠক। নির্বাচন কমিশন নির্দেশ দিয়ে SIR সংক্রান্ত যাবতীয় কাজ ১১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। সেই নিয়ে এদিন মুখ খোলেন মমতা। তিনি বলেন, “মিটিং করে এসে ওদের নেতা বলেন, ‘বাংলায় কয়েক লক্ষ ভোটারের নাম বাদ দেব। বিপর্যয়, বর্ষণ, উৎসবের মধ্যে এসব বলছে। ১৫ দিনের মধ্যে SIR হয়ে যাবে? কী মনে করে ওরা? কমিশন কি বিজেপি দলটার? না কি গণতান্ত্রিক, নাগরিক অধিকার সুনিশ্চিতকরণেই তৈরি কমিশন?

তাঁর আরও সংযোজন, “সব অমিত শাহের খেল! অ্যাক্টিং প্রাইম মিনিস্টারের কাজ করছেন। আমি প্রধানমন্ত্রীকে বলব, দেখবেন উনিই একদিন আপনার মীরজাফর হবেন।” তারপরেই নিজের দুঃখপ্রকাশ করে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পক্ষপাতদুষ্ট আচরণ করেন। বন্যায় এক টাকাও কেন্দ্র রাজ্যকে দেয় না বলে দাবি মমতার।

মঙ্গলবার শিলিগুড়ির বেসরকারি একটি নার্সিংহোমে গিয়ে আহত সাংসদ খগেন মুর্মুর খোঁজ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার প্লাবিত এলাকায় ত্রাণ দিতে গিয়ে রক্তাক্ত হন খগেন মুর্মু। প্রথমে তাঁকে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু পরিস্থিতি খারাপ বুঝে সাংসদকে নিয়ে যাওয়া হয় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই আইসিইউতে ভর্তি রয়েছেন খগেন মুর্মু। এদিন উঠে এসেছে সেই প্রসঙ্গও। মুখ্যমন্ত্রী রীতিমতো কটাক্ষের সুরে বলেছেন, “ প্রশাসনকে না জানিয়ে ৪০, ৫০টি কনভয় নিয়ে হাজির। আমি দেখে এসে আমার কর্তব্য পালন করেছি। খগেন মুর্মুর কানের কাছে অল্প লেগেছে।

মঙ্গলবার খগেন মুর্মুকে দেখে হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের সামনে বলেছিলেন, “আমি ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। এমনি ভাল আছেন উনি। ওঁর ডায়াবেটিসটা একটু বেশি। যাদের ডায়াবেটিস থাকে তাদের একটু অবজার্ভেশনের মধ্যে রাখতে হয়। ওঁর কানের পাশে একটু লেগেছে।”

প্রতারণা মামলায় নাম জড়াল সলমান খানের, সশরীরে সল্লু ভাইকে হাজিরার নির্দেশ আদালতের

মাগুরার বাড়িতে হামলার পর প্রথম প্রতিক্রিয়া সাকিব আল হাসানের, কী বললেন?

হাসিনার সাংবাদিক বৈঠকে হাজিরার পরেই সাকিব আল হাসানের বাড়িতে পেট্রল বোমা হামলা

‘দেশে আসেন, রাজপথেই দেখা হবে’, হাসিনাকে চ্যালেঞ্জ বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির

জন্ডিস হলেই বন্ধ মশলাযুক্ত খাবার! জেনে নিন কী বলছেন চিকিৎসকরা

হঠাৎ আসা বৃষ্টিতে ভিজেছে শখের ব্যাগ? এভাবে যত্ন নিলেই ফিরবে জেল্লা

সময় নেই! ভিডিও কলেই বৃদ্ধাশ্রমে মারা যাওয়া বাবার দাহক্রিয়া দেখল তিন মেয়ে

টানা বৃষ্টিতে সূর্যের দেখা নেই? এই টিপসগুলি মানলেই জামাকাপড় হবে খটখটে শুকনো

‘ভাগ্যে যা-ই ঘটুক বাংলাদেশে ফিরবই’, দৃপ্তকণ্ঠে ঘোষণা শেখ হাসিনার

পদত্যাগের গুজব উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

ভারতে নিষিদ্ধ হচ্ছে ফেসবুক-ইনস্টা? ‘Algorithm’ নিয়ে তদন্তের নির্দেশ

কমনওয়েলথ গেমসে অংশ নেওয়া উগান্ডার চার খেলোয়াড় গায়েব, তদন্তে স্কটল্যান্ড পুলিশ

‘বাংলাদেশের মানুষ ভাল নেই, আমাকে ফিরতেই হবে,’ বার্তা শেখ হাসিনার

‘মা চলে আসার পর বাংলাদেশ দ্বিতীয় পাকিস্তান হয়েছে,’ বিস্ফোরক হাসিনা পুত্র জয়