মর্মান্তিক! অমিতাভ বচ্চনের ‘Jhund’ ছবির অভিনেতা প্রিয়াংশু ছেত্রীকে নৃশংসভাবে খুন

মেগাস্টার অমিতাভ বচ্চন অভিনীত 'Jhund' সিনেমাটি মোটামুটি সবাই দেখেছেন। যেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াংশু ওরফে বাবু ছেত্রী। তিনি আর বেঁচে নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক ঘটনা মহারাষ্ট্রে! মেগাস্টার অমিতাভ বচ্চন অভিনীত ‘Jhund’ সিনেমাটি মোটামুটি সবাই দেখেছেন। যেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াংশু ওরফে বাবু ছেত্রী। তিনি আর বেঁচে নেই। তাঁকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নাগপুরের জারিপটকা থানা এলাকার নারা এলাকায়। যদিও ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘Jhund’ সিনেমায় একটি ছোট চরিত্রে অভিনয় করে ছিলেন তিনি। কিন্তু তাতেও বেশ জনপ্রিয়তা কুড়িয়ে ছিলেন প্রিয়াংশু। তাঁর মৃত্যুর খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি জব্দ করে ময়নাতদন্তের জন্য পাঠায় এবং মামলার তদন্ত শুরু করেছে।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার-বুধবার রাত ৩টে নাগাদ প্রিয়াংশুকে তারের সাথে বাঁধা অবস্থায় গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। তা দেখেই স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে জারিপটকা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অভিনেতাকে মায়ো হাসপাতালে ভর্তি করে। তবে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। পরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু অকালেই কেন খুন হলেন তিনি? যদিও প্রিয়াংশুর বিরুদ্ধে পূর্বে চুরি-সহ একাধিক ফৌজদারি মামলা ছিল। পুলিশ তদন্তে জানা গিয়েছে, প্রিয়াংশু ছেত্রীর বিরুদ্ধে তাঁর বোন শিল্পা ছেত্রী একটি খুনের মামলা দায়ের করেছিলেন। ইতিমধ্যেই বাবু ওরফে প্রিয়াংশু ছেত্রীকে হত্যার অভিযোগে ধ্রুব শাহুকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে খুনের পেছনে ব্যক্তিগত শত্রুতার কারণ বলে মনে করছেন পুলিশ। পুলিশ বর্তমানে অন্যান্য দিকগুলিও তদন্ত করছে। জারিপটকা থানার পরিদর্শক অরুণ শিরসাগর জানিয়েছেন যে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং শীঘ্রই সম্পূর্ণ সত্য প্রকাশ করা হবে। এই ঘটনা নাগপুর শহরে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মেগাস্টার অমিতাভ বচ্চনের ঝান্ড ছবিতে কাজ করেছিলেন প্রিয়াংশু ক্ষত্রিয় ওরফে বাবু ছেত্রী। তিনি একজন কুখ্যাত অপরাধী ছিলেন। তবে বাবু ছেত্রীকে কীভাবে হত্যা করা হল? পুলিশের মতে, বাবু ছেত্রীকে তার দিয়ে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছিল। তাকে ছুরিকাঘাত করা হয়েছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাবু ছেত্রীকে অর্ধনগ্ন অবস্থায় এবং দড়ি দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পায়। স্থানীয়রা চিৎকার শুনে পুলিশকে খবর দেয়। পুলিশের একটি দল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তাকে মায়ো হাসপাতালে নিয়ে যায়, যেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী, নিহত বাবু ছেত্রী মেকোসাবাগের বাসিন্দা, আর গ্রেফতারকৃত অভিযুক্ত ধ্রুব সাহু নারা কমপ্লেক্সের বাসিন্দা। দুজনের বিরুদ্ধেই চুরি ও হামলা সহ পূর্বে ফৌজদারি মামলা রয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের