নোটবাতিলের জেরেই ৬০ কোটি টাকা ঋণ! প্রতারণা মামলায় বিস্ফোরক দাবি শিল্পার স্বামীর

৬০ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আইনি বিপাকে অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। ইতিমধ্যেই তাঁদের বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিশের EOW।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৬০ কোটি টাকা জালিয়াতির অভিযোগে আইনি বিপাকে অভিনেত্রী শিল্পা শেট্টি এবং তাঁর স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রা। ইতিমধ্যেই তাঁদের বয়ান রেকর্ড করেছে মুম্বই পুলিশের EOW। তাঁদের বিদেশ যাওয়ার অনুমতিও খারিজ করে দিয়েছে বোম্বে হাইকোর্ট। দিন কয়েক আগে মুম্বইয়ের EOW এর দফতরে শিল্পা শেট্টিকে প্রায় সাড়ে চার ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। অভিযোগ, ব্যবসায়ী চুক্তির নামে দীপক কোঠারি নামে এক ব্যবসায়ীর থেকে ৬০ কোটি টাকা লুঠ করেছে রাজ-শিল্পা।

এমনকী সেই টাকা থেকে অভিনেত্রীর ব্যাংক অ্যাকাউন্টে ১৫ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে বলেও অভিযোগ। এখন এ মামলা সংক্রান্ত আরও একটি তথ্য সামনে এসেছে। যেখানে মুম্বই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখার (EOW) কাছে দেওয়া জবানবন্দিতে শিল্পার স্বামী রাজ কুন্দ্রা জানিয়েছেন যে, নোট বাতিলের কারণে তাঁর ব্যবসার বিরাট ক্ষতি হয়েছিল, তাই তিনি এই টাকা ঋণ হিসেবে নিয়েছিলেন। জিজ্ঞাসাবাদের সময় ব্যবসায়ী রাজ কুন্দ্রা EOW-কে আরও জানান যে, তার সংস্থা বৈদ্যুতিক এবং গৃহস্থালী যন্ত্রপাতির ব্যবসা করত, কিন্তু নোট বাতিলের পর সংস্থাটি উল্লেখযোগ্যভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। আর্থিক সংকটের কারণে কোম্পানি ঋণের টাকা পরিশোধ করতে পারেনি।

এই মামলায় রাজ কুন্দ্রার বক্তব্য দ্বিতীয়বারের মতো রেকর্ড করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন যে, তদন্তের জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে কুন্দ্রাকে আবার তলব করা হবে। এর আগে, বম্বে হাইকোর্ট শিল্পা ও রাজের বিদেশ ভ্রমণের আবেদন খারিজ করে নির্দেশ দেয় যে, যদি তারা লস অ্যাঞ্জেলেস, মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোথাও বিদেশ ভ্রমণ করতে চান, তাহলে তাদের প্রথমে ৬০ কোটি টাকা (প্রায় ১.৫ বিলিয়ন ডলার) জমা দিতে হবে। এরপর তাঁরা যেতে পারবে। আদালত তাদের বিরুদ্ধে জারি করা লুকআউট সার্কুলার (এলওসি) স্থগিত রাখতেও অস্বীকৃতি জানিয়েছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের