সর্দি-জ্বরে মুখের স্বাদ নষ্ট হয়েছে? মচমচে করলা পাতার বড়া দেখাবে ম্যাজিক

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরে বৃষ্টি যেন বিদায়ই নিতে চাইছে না। সময়ের আগে বর্ষা এলেও সময়ে বিদায় নিচ্ছেন না বরুণ দেব। মাঝে মধ্যেই ঝেঁপে নামছে বৃষ্টি। সঙ্গে আবার রয়েছে কিছুটা ঠাণ্ডার আমেজ। আবার আবহাওয়া বদলের মরশুমে ঠাণ্ডা লেগে নষ্ট হয়েছে মুখের রুচি। সব মিলিয়ে বিকেল হলেই মন করছে চায়ের সঙ্গে তেলেভাজা জাতীয় কিছু খেতে। কিন্তু একঘেয়ে চপ, বেগুনি খেতে ইচ্ছা নেই একেবারেই। মুখের স্বাদ ফেরাতে বাড়িতে বৃষ্টির বিকেলে মচমচে তেলেভাজা হিসেব বানিয়ে ফেলতেই পারেন ছাদ বাগানে হওয়া করলা পাতা দিয়ে বড়া। জেনে নিন কীভাবে বানাবেন বিকেলের চায়ের সঙ্গে টা।

উপকরণ: করলা পাতা ১২-১৫টা, আধ কাপ পেঁয়াজ কুচি, ২ টেবিল চামচ কাঁচালঙ্কা কুঁচি, ১ টেবিল চামচ পুদিনা পাতা কুচি , ১ চা চামচ আদা ও রসুন বাটা , লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এক চা চামচ, বুআধা কাপ টের ডালের বেসন , আধা চা চামচ চিনি , আধা চা চামচ বেকিং পাউডার, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ২ টেবিল চামচ চালের গুড়ি, স্বাদমতো নুন, সয়াবিন তেল।

 পদ্ধতি : করলা পাতা ভালো করে ধুয়ে নিন কারণ অনেক সময় বালি থাকতে পারে পাতয়। এরপর হাত দিয়ে একটু কুঁচিয়ে নিন। এবার একটি পাত্রে সমস্ত উপকরণ দিয়ে একসঙ্গে মাখিয়ে নিন। এরপর কড়াইতে সয়াবিন তেল গরম করতে দিন। তেল গরম হলে বড়া আকারে বানিয়ে কড়াইতে ছাড়ুন। দুই পিট উল্টে পাল্টে একটু কম আঁচে ভেজে নিন যাতে ভিতরটা কাঁচা না থাকে। বড়া গুলো সোনালি রং হলে গেলে নামিয়ে নিন। এবার একটি প্লেটে পেঁয়াজ টমেটো, শশা, কাঁচা লঙ্কা কুচি করে ও সঙ্গে টমাটো সস সহযোগে গরম গরম পরিবেশন করুন। সর্দি জ্বর হলে ফিরবে মুখের স্বাদ।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য