কালীপুজোর আগে বাগনানে জবাব ফুলের গাছে দোয়া প্রকার আক্রমণ, চিন্তায় ফুল চাষিরা

Share:

নিজস্ব প্রতিনিধি,বাগনান: আর কয়েকদিন পরেই দীপান্বিতা কালীপুজো। এই কালীপুজোয় অনিবার্য উপাদান জবা ফুল। কিন্তু প্রকৃতির খামখেয়ালিপনার জন্য এখনো বৃষ্টি শেষ হয়নি। অন্যদিকে, হাওড়ার ফুলের এলাকা বলে পরিচিত বাগনান ২ নম্বর ব্লকের বিভিন্ন প্রান্তে জবা(Java) গাছে দোয়া পোকার(Insect) আক্রমণ শুরু হয়েছে। বলাই বাহুল্য , পোকার এই আক্রমণে নাস্তানাবুদ হাওড়ার বাগনান এলাকার জবা চাষিরা। তাই এবছর দীপান্বিতা কালীপুজোয় ভালো মানের জবা পাওয়া যাবে কিনা তা নিয়েই সংশয় রয়েছে চাষিদের মধ্যে। যদিও আশা ছাড়তে নারাজ জবা ফুলের চাষিরা।

আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বলে জানিয়েছেন তারা। শুক্রবার হাওড়া বাগনানের ঘোড়াঘাটায় কৃষকদের নিয়ে একটি প্রশিক্ষণ শিবিরে এই আশঙ্কার কথাই জানিয়েছেন তারা। পাশাপাশি জেলার কৃষি আধিকারিকরা ও দোয়া পোকা নিয়ে সংশয়ে রয়েছেন বলে জানিয়েছেন।তবে এই মুহূর্তে যে সমস্যা মিটছে না একথা বলাই বাহুল্য। এদিকে কালীপুজোয় জবাব ফুল(Jaav Flower) চাহিদা অনুযায়ী মার্কেটে যোগান না দিলে ফুলের আকাল যেমন দেখা দেবে তেমনি বাড়বে দাম। অতিবৃষ্টির পর এই দোয়া প্রকার আক্রমণ তাই রাতের ঘুম কেড়ে নিয়েছে বাগনানের জবা ফুল চাষের সঙ্গে যুক্ত চাষিদের।

জবা ফুলের কাছে যে ধরনের পোকা আক্রমণ করছে তাকে খতম করতে যে ওষুধ স্প্রে করা হচ্ছে,বৃষ্টির দরুন তা ধুয়ে যাচ্ছে। ফলে পোকা নিধন করা সম্ভব হচ্ছে না। তবে বিশেষ কিছু ঔষধ আছে যা ব্যবহার করলে ওই পোকা খতম হবে। হাতে আর মাত্র ১০ থেকে ১২ টি দিন রয়েছে। তারপরেই কালীপুজো। তাই এই পোকা নিধন করে কি করে ভালো জবা ফুল বাজারে জোগান দেওয়া যায় সেই প্রচেষ্টা চালাচ্ছেন ফুল চাষিরা।

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং