ধুলিয়ান গঙ্গা ঘাট থেকে জাল নোট পাচার চক্রে মহিলা সহ গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি,সামশেরগঞ্জ: মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার পুলিশের ফের এক বড় সাফল্য। শনিবার রাতে গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ধুলিয়ান(Dhulian) গঙ্গা ঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় জাল নোট সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম তৈমুর শেখ (৫০) ও ফরিদা বিবি (৩৮)। দুজনেরই বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর থানার হাজিপুর এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকার জাল ভারতীয় নোট।প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, জাল নোটগুলো সীমান্তবর্তী এলাকা থেকে পাচার করার জন্য আনা হচ্ছিল। এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

ধৃতদের রবিবার আদালতে তদন্তের স্বার্থে নিজেদের হেফাজতে চেয়ে পেশ করা হয়। এই টাকাগুলো তারা কোথা থেকে নিয়ে এসেছে এবং এর আগেও তারা এই ধরনের জাল নোট পাচার চক্রে যুক্ত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এই চক্রে আর কারা আছে তা জানতে তদন্ত চলছে। এর পাশাপাশি পাচারের আগেই মালদা জেলার ফরাক্কা স্টেশন থেকে ২ জনকে গ্রেফতার করে ১৪৭টি মোবাইল উদ্ধার করল মালদা টাউন জিআরপি(GRP) থানার পুলিশ। ধৃতদের রবিবার সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গীপুর আদালতে(Jangipur Court) পেশ করা হয়েছে।

ধৃতদের নাম দাউদ ইব্রাহিম (২৪) ও তহিরুপ শেখ (২০)। ধৃতরা কালিয়াচকের(Kaliyachak) সিলামপুরের বাসিন্দা। জিআরপি থানার তরফে জানানো হয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে ফারাক্কা স্টেশনের(Farakka Station) ২নম্বর প্ল্যাটফর্ম থেকে দুই যুবককে আটক করে তল্লাশি চালাতেই দুটি ব্যাগ থেকে উদ্ধার হয় ১৪৭টি মোবাইল ফোন। প্রাথমিক জেরায় জিআরপি থানার পুলিশ জানতে পেরেছে, ধৃতরা উদ্ধার হওয়া মোবাইলগুলি মোরাদাবাদ থেকে কালিয়াচকে নিয়ে আসছিল। এই মোবাইল গুলি বিভিন্ন সময় বিভিন্ন এলাকা থেকে চুরি ও ছিনতাই করে লুট করা হয়েছিল বলে পুলিশ মনে করছে।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়