মোদিকে নিয়ে মোহভঙ্গ, কেন্দ্রীয় মন্ত্রিসভা ছাড়তে চান মালায়ালি সুপারস্টার সুরেশ‌‌ গোপী

Share:

নিজস্ব প্রতিনিধি: মন্ত্রী পদ থেকে পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুরেশ গোপী। শুধু পদত্যাগের ইচ্ছাপ্রকাশই নয় সেই সঙ্গেই কেন্দ্রীয় মন্ত্রিসভায় তাঁর স্থলাভিষিক্ত হিসেবে বিজেপির নবনির্বাচিত রাজ্যসভা সদস্য সি সদানন্দন মাস্টারের নাম সুপারিশ করেছেন। এক অনুষ্ঠানে দলীয় কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময়ে তাঁর এই ইচ্ছার কথা জানান। সেই মঞ্চে উপস্থিত ছিলেন সদানন্দনও।  সুরেশ গোপীর পদত্যাগের ইচ্ছার প্রকাশের পর রাজনৈতিক মহলের অন্দরে চর্চা শুরু হয়েছে তাঁর পদ ছাড়া নিয়ে। অনেকেই প্রশ্ন তুলছেন কি এমন হল যে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দিতে চাইছেন। তাহলে কি মোদিকে নিয়ে মোহভঙ্গ হল তাঁর?

কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময়ে কেন্দ্রীয় মন্ত্রী তথা মালায়ালি সুপারস্টার সুরেশ গোপী বলেন, রাজ্যসভায় সিনিয়র নেতার মনোনয়ন উত্তর কান্নুর জেলার রাজনীতিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি। এর পরেই পদত্যাগ করার ইচ্ছা প্রকাশ করে তিনি বলেন, “আমি এখানে আন্তরিকতার সঙ্গে বলছি যে আমাকে অপসারণের পরে সদানন্দন মাস্টারকে (কেন্দ্রীয়) মন্ত্রী করা উচিত। আমি বিশ্বাস করি এটি কেরালার রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায় হয়ে উঠবে।”

বর্তমানে পেট্রোলিয়াম ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন তিনি। এদিন তিনি তাঁর স্থলাভিষিক্ত হিসেবে রাজ্যসভা সদস্য সি সদানন্দন মাস্টারের জন্য  প্রার্থনা করে বলেন, সদানন্দনের সাংসদ অফিসকে শীঘ্রই মন্ত্রীর অফিসে উন্নীত করা হোক। অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া এই ব্যক্তি বলেন যে তিনি রাজ্যের সবচেয়ে কম বয়সী বিজেপি সদস্যদের মধ্যে একজন। জানান, তিনি ২০১৬ সালের অক্টোবরে বিজেপিতে যোগদান করেছিলেন।  তিনি উল্লেখ করেন, লোকসভা নির্বাচনের সময় জনগণের দেওয়া ভোটের  স্বীকৃতিস্বরূপ দল তাকে কেন্দ্রীয় মন্ত্রী করে থাকতে পারে। গোপী আরও বলেন, "আমি কখনই আমার চলচ্চিত্র কেরিয়ার ছেড়ে মন্ত্রী হতে চাইনি।"  এমনকি সাম্প্রতিক সময়ে তাঁর আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলেও জানিয়েছেন তিনি। 
 

উত্তরবঙ্গে ‘ফিলিং কুল’, প্যাচপ্যাচে গরম ফিরছে দক্ষিণবঙ্গে, স্বস্তি মিলবে কবে?

শুভেন্দুর পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, ৩৫জনের মধ্যে কারা জায়গা পাবেন?

ফুচকা খাওয়া নিয়ে তুমুল সংঘর্ষ, পণ্ড হল বিয়ের অনুষ্ঠান

সোমে DA নিয়ে সুখবর রাজ্য সরকারি কর্মচারিদের? চার কর্মী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

মাসের শুরুতেই একধাক্কায় প্রায় ৫৪ টাকা দাম বাড়ল রান্নার গ্যাসের

মনের কথা লহমায় বুঝে ফেলেন এই মূলাঙ্কের জাতকরা, এদের ষষ্ঠ ইন্দ্রিয় অত্যন্ত সজাগ

কারও আর্থিক বিপর্যয়, কারও কর্মোন্নতি, জানুন রাশিচক্র অনুসারে জুন মাস কেমন যাবে?

আজকের রাশিফল: নতুন কাজ পেতে বাধা, ভ্রমণের সুযোগ, শত্রুতা বাড়বে..

স্বপ্নভঙ্গ শুভমনদের, কোহলির ব্যাটে টানা দ্বিতীয়বার আইপিএল জয় বেঙ্গালুরুর

ভুবনেশ্বর কুমারকে টেক্কা দিয়ে বেগুনি টুপির মালিক কাগিসো রাবাদা

সোমবার রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ , মন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন ৩৫ জন

ট্রফি ও ২০ কোটি আরসিবির ঘরে! টুর্নামেন্টের একাধিক পুরস্কার উঠল বৈভবের হাতে

টানা দ্বিতীয়বার আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি, শুভেচ্ছা জানালেন কর্নাটকের ‘হবু’ মুখ্যমন্ত্রী

বিরাটরা দ্বিতীয়বার আইপিএল জিততেই খুশিতে নেচে উঠলেন গ্যালারিতে থাকা অনুষ্কা