আইসিসি-র বর্ষসেরাতে দাপট বাবর-রুটদের, ব্রাত্য ভারতীয়রা

না, আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটারের তালিকাতেও জায়গা হল কোনও ভারতীয় ক্রিকেটারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: না, আইসিসি-র বর্ষসেরা ক্রিকেটারের তালিকাতেও জায়গা হল কোনও ভারতীয় ক্রিকেটারের। বাজিমাত করলেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম। গতবছর অনবদ্য পারফরম্যান্স করার বড়সড় পুরস্কার পেলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তথা আইসিসি-র বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটার নির্বাচিত হলেন তরুণ এই পার অধিনায়ক। ২০২১ সালে মাত্র ৬টি ওয়ান ডে ম্যাচ খেলেই এত বড় প্রাপ্তি হল বাবরের। তাঁর হাত ধরে যেন নতুন দিশা খুঁজে পেয়েছে পাক ক্রিকেট।

গত বছর দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলেছিল পাকিস্তান। দু’টিই ছিল তিন ম্যাচের সিরিজ। প্রোটিয়াদের বিরুদ্ধে মোট ২২৮ রান এবং ইংরেজদের বিরুদ্ধে মোট ১৭৭ রান এসেছিল বাবরের ব্যাট থেকে। আর দুই সিরিজ মিলিয়ে তিনি করেছিলেন মোট ৪০৫ রান। যেটা তাঁকে ওয়ান ডে-র বর্ষসেরার তালিকায় সবার ওপরে নিয়ে চলে যায়।

অন্যদিকে, টেস্ট ক্রিকেটের বর্ষসেরা হয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। লাল বলের ক্রিকেটে বরাবরই তাঁর ব্যাট ঝলসেছে। আর টি-২০-তে ২০২১ সালের সেরা ক্রিকেটার হয়েছেন পাক উইকেটরক্ষক এবং ব্যাটসম্যান মহম্মদ রিজওয়ান। বর্ষসেরা আম্পায়ার নির্বাচিত হয়েছে মারায়িস এরাসমাস। যিনি সদ্য নিজের জীবনের ১০০তম টেস্টে আম্পায়ারিং করেছেন। 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার