দুর্গাপুরে চিকিৎসক পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় আরও ১ অভিযুক্ত গ্রেফতার

Share:

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: দুর্গাপুরের বেসরকারি কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার তিনজনকে গ্রেফতার করলেও একজনকে আটক করেছিল। মোট চারজনকে গ্রেফতার করা হলেও আরও একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

জানা গিয়েছে, এই ঘটনায় পাঁচজনকেই চিহ্নিত করা সম্ভব হয়েছে। তার মধ্যে চারজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। সকলেই স্থানীয় বাসিন্দা বলেই সুত্রের খবর। নির্যাতিতা তরুণীর সহপাঠীর ভূমিকা ও খতিয়ে দেখা হচ্ছে। নির্যাতিতার পরিবারের অভিযোগ সহপাঠীও এই ঘটনায় যুক্ত থাকতে পারেন। তাই ওইদিন তার সমস্ত অ্যাক্টিভিটি আতস কাঁচের তলায় রেখেছে তদন্তকারী অফিসাররা। রবিবার ধৃত তিন অভিযুক্তকে আদালতে তোলা হয়েছিল। তিনজনকেই ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। রবিবার রাতে একজনকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, তিনি দুর্গাপুুর পুরনিগমের সঙ্গে যুক্ত। সোমবার তাঁকে দুর্গাপুর মহকুমা আদালতে হাজির করানো হবে।

দুর্গাপুরের বেসরকারি হাসপাতাল মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে শুক্রবার। জানা যায়, শুক্রবার রাত নটা নাগাদ ওই ছাত্রী তার সহপাঠী ছাত্রের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন। সেখানেই পাঁচ যুবক মিলে তাদেরকে ঘিরে ধরে। পরে ছাত্রীকে জোর করে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। গণধর্ষণের পর ওই সহপাঠী নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরিবারকে ফোন করে সমস্ত খবর দেওয়া হলে রাতেই দুর্গাপুর চলে যান নির্যাতিতার পরিবার। ধৃতরা অপু বাউড়ি, শেখ ফিরদৌস, শেখ রিয়াজউদ্দিন। রবিবার রাতে যাকে গ্রেফতার করা হয়েছে, সে দুর্গাপুুর পুরনিগমের অস্থায়ীকর্মী। ৪ জনেই স্থানীয় বাসিন্দা বলে জানা গিয়েছে।

বীরভূমের পর মালদহ, কাশির সিরাপ পাচারের তদন্তে নেমে কোটি কোটি টাকা উদ্ধার

নৌকা করে ভগবানপুরের প্লাবিত এলাকা পরিদর্শনে সেচমন্ত্রী

‘সেশন’ এবং ‘এলিমেন্ট এক্স’ নামে মেসেজিং অ্যাপ ব্যবহার করত অর্পিতা! চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দাদের হাতে

জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রী! বাড়ল নিরাপত্তা, বুলেটপ্রুফ গাড়ি পেলেন শুভেন্দু

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় শান্তি মিছিলে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত ১৪

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় সোম থেকে দক্ষিণবঙ্গে তুমুল দুর্যোগের আশঙ্কা

টুলুর ম্যানেজারের বাড়িতে উদ্ধার লাল ট্রলি! কী রয়েছে? খতিয়ে দেখছে পুলিশ

দুই মামলায় জামিন পেলেন চিন্ময় প্রভু, তবে জেলেই থাকতে হচ্ছে

হাসপাতালের ১০০ গজের মধ্যে বিড়ি-সিগারেট-মদের দোকান নয়, নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ইন্দোনেশিয়ায় ফেরিতে ভয়াবহ আগুন, মৃত ৫, নিখোঁজ ৪১

দুপুরে নেমে এল আঁধার, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি শহরে

২ বছর বাদে প্রকাশ্যে আসছেন শেখ হাসিনা, ৫ অগস্ট সাংবাদিক বৈঠক করবেন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রোনাল্ডো! প্রকাশ্যে এল তারিখ, কোথায় হবে অনুষ্ঠান?

৩ দিন পর বরফের নিচ থেকে উদ্ধার নেপালি পর্বতারোহীর দেহ, এখনও নিখোঁজ ৫