শান্তি চুক্তির অধীনে ৭ ইজরায়েলি বন্দীকে মুক্ত করল হামাস

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ দুই’বছর পর শান্তি ফিরেছে গাজায়। ইজরায়েল ও হামাসের মধ্যে সাক্ষরিত হয়েছে শান্তি চুক্তি। সেই চুক্তির অধীনেই বলা হয়েছে দুই পক্ষ বন্দীদের মুক্তি করবে। সেই কথামতো সোমবার (১৩ অক্টোবর) হামাস সাতজন বন্দীকে রেড ক্রসের হেফাজতে ছেড়ে দিয়েছে। এরাই হলেন ইজরায়েল-হামাস যুদ্ধবিরতির অংশ হিসেবে প্রথম মুক্তিপ্রাপ্ত। প্রাথমিকভাবে  যাদের মুক্তি দেওয়া হয়েছে তাদের নাম পরিচয় জানানো হয়নি।

হামাস জানিয়েছে যে ইজরায়েলের হাতে বন্দী ১,৯০০ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দীর বিনিময়ে ২০ জন জীবিত বন্দীকে মুক্তি দেওয়া হবে। ইজরায়েলি সংবাদ মাধ্যম যখন ঘোষণা করে যে বন্দীরা রেড ক্রসের হাতে চলে গিয়েছে তখন বন্দীদের পরিবার এবং বন্ধুরা আনন্দ ও কাছের মানুষকে ফিরে পাওয়ার উচ্ছ্বাসে ফেটে পড়ে। প্রসঙ্গত, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি এবং বন্দী মুক্তি চুক্তির পর কী হবে তা নিয়ে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও, রবিবার (১২ অক্টোবর, ২০২৫) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইজরায়েল ও মিশরে এক গুরুত্বপূর্ণ শান্তি সফরে রওনা হন এবং গাজায় “যুদ্ধ শেষ” বলে ঘোষণা করেন।  বন্দীদের মুক্তি দেওয়া হচ্ছে    ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’ মেনে। শুক্রবার গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ট্রাম্পের পরিকল্পনার প্রথম ধাপ অনুযায়ী সোমবার মিসরের অবকাযাপনকেন্দ্র শারম আল–শেখে ‘শান্তি’ সম্মেলনে বসছেন বিশ্বনেতারা। মনে করা হচ্ছে সেখানে হামাস ও ইসরায়েলের মধ্যে ইতিমধ্যে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তাতে ট্রাম্প সই করতে পারেন। 

 সাতজনকে ইজরায়েলে প্রবেশ করতে হবে এবং তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের জন্য দক্ষিণ ইজরায়েলের একটি সামরিক ঘাঁটিতে স্থানান্তরিত করা হবে। এরপর তাদের হেলিকপ্টারে করে ইজরায়েলি হাসপাতালে নিয়ে যাওয়া হবে। হামাস এর আগে বলেছিল যে দুই বছরের ইসরায়েল-হামাস যুদ্ধে সম্পাদিত যুদ্ধবিরতির অংশ হিসেবে তারা গাজা উপত্যকায় ২০ জন জীবিত বন্দীকে মুক্তি দেবে। এই প্রসঙ্গে উল্লেখ্য, অনেকেই আশা প্রকাশ করেছেন যে মুক্তি শান্তির পথ খুলে দিতে পারে।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে