কালীপুজোর আগে নলহাটিতে অপরাধ দমনে সাইকেলে চেপে পুলিশের নজরদারি

Share:

নিজস্ব প্রতিনিধি, নলহাটি: বীরভূম জেলার নলহাটিতে পুলিশের অভিনব টহল। সাইকেলে চেপে রাস্তায় ভারপ্রাপ্ত আধিকারিক। কালীপুজোর আগে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা আরও মুজবত করতে বিশেষ উদ্যোগ নিল নলহাটি থানার পুলিশ। শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক মোহাম্মদ আলির(Md. Ali) নেতৃত্বে সাইকেলে(By Cycle) চেপে শহরের বিভিন্ন অলিগলি, বাজার, ব্যাংক এলাকা ও মন্দির চত্বর ঘুরে টহল দেন পুলিশকর্মীরা। উপস্থিত ছিলেন থানার টাউন ও মেজবাবু-সহ অন্যান্য আধিকারিকরাও।

পুলিশ সূত্রে জানা গেছে, কালীপুজোর আগে সিভিল পোশাকে পুলিশের এই টহলের মূল উদ্দেশ্য — জনসাধারণের নিরাপত্তা আরও জোরদার করা এবং সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ড রোধে নজরদারি বাড়ানো। উৎসবের মুখে পুলিশের এই অভিনব উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। তাদের কথায়, “এভাবে যদি প্রতিদিন নজরদারি বাড়ে, তাহলে শহরে নিরাপত্তা বোধ আরও বৃদ্ধি পাবে।” পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে রাতের শহরে এই ধরনের টহলদারি অলিতে গলিতে লাগাতার চলবে। জনসংযোগ বাড়ানোর পাশাপাশি মানুষের মধ্যে অপরাধ দমনে পুলিশ কতটা সুযোগ সেই বিষয়ে স্বচ্ছ ধারণা গড়ে তোলাই হবে মূল উদ্দেশ্য।

দুর্গাপুজো বীরভূম জেলায় নির্বিঘ্নে মিটেছে। সামনেই দীপাবলি ও কালীপুজো। তাই কালীপুজোর(Kalipuja) আগে যাতে কোন অপরাধ সংঘটিত না হয় তার জন্য তৎপর নলহাটি থানার পুলিশ। অপরাধ দমনে এবং রাতের শহরে সাধারণ মানুষের মধ্যে মনবল বাড়াতে অলিতে গলিতে সাইকেল নিয়ে টহল দেওয়া শুরু নলহাটি থানার পুলিশ আধিকারিকদের। রাতের শহরে পথ চলতি মানুষের সঙ্গে দেখা হলে তাদের সঙ্গে কথাও বলছেন নলহাটি থানার(Nalhati P.S.) অফিসাররা। অর্থাৎ ঘুমন্ত শহরে পুলিশ যে জেগে আছে এবং চৌকিদারের কাজ করছে তা বোঝাতেই সাইকেলে চেপে টহলদারি ও নজরদারি নলহাটি থানার।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়