কালীপুজোয় ঘর আলোকিত ও সুগন্ধে ভরিয়ে তুলতে বাড়িতেই বানিয়ে ফেলুন নানা রকম মোমবাতি

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীপুজো, দীপাবলি মানেই অন্ধকার ঘুচে আলোর আগমন। প্রতিটি কোণা হবে আলোকিত। নিজের পছন্দ মত আলোয় সাজান বাড়ি থেকে উঠান। আগে প্রদীপের আলোয় আলোকিত করা হত। তবে এখন সময় বদলেছে বৈদ্যুতীন আলোর রমরমা বাজার জুড়ে। বাজারে প্রদীপ, মোমবাতির মতো দেখতে আলোও পাওয়া যায়। অনেকে আবার সুগন্ধি মোমবাতি জ্বালান ঘরে। এবারের পুজোয় বাজার থেকে মোমবাতি না কিনে বাড়িতেই তৈরি করে ফেলুন সুগন্ধি মোমবাতি। আলোকিত করার সঙ্গে সঙ্গে ঘর ভরিয়ে তুলুন সুগন্ধে। এতে খচর আর সময় দুই কম লাগবে।

কি কি লাগবে
কাচের পাত্র, মোম, সুগন্ধি, রং, পলতে লাগবে সুগন্ধি মোমবাতি বানাতে ।

পদ্ধতি: আগে সরু সাদা রংয়ের পুরনো প্রচুর মোমবাতি জোগাড় করুন বা দোকান থেকে কিনে নিন। মোমবাতি বানানোর আগে মেঝেতে খবরের কাগজ পেতে নিন। যে আকৃতির মোমবাতি তৈরি করবেন সেই আকারের পাত্র নিন। গ্যাসে মোম গরম না করে স্টোভ বা ইন্ডাকশন ওভেনে বড় একটি পাত্র নিয়ে মোম গলিয়ে নিন। ১০ থেকে ১৫ মিনিট নাড়াচাড়া করে নিজের পছন্দ মতো রং মেশান। মোমবাতি জ্বালালে ঘর সুগন্ধে ভরে তুলতে গলানো মোমের মধ্যে ধীরে ধীরে পছন্দের সুগন্ধী তেল মেশান। কিছু ক্ষণ নাড়াচাড়া করুন।

এরপর যে পাত্রে মোম বসাবেন সেই পাত্রে সাজিয়ে নিন পলতে। খেয়াল রাখবেন যেন পলতে পাত্রের নিচ পর্যন্ত আটকে থাকে। এবার ধীরে ধীরে গলানো মোম নানা শেপের ওই পাত্রে ঢেলে নিন। মোম গরম অবস্থায় সাবধানে ঢালবেন। হাতে বা গায়ে পরলে বিপদ হতে পারে। এরপর ঠাণ্ডা হয়ে মোমটি জমতে দিন। মোম জমে গেলে, আস্তে আস্তে তা ওই পাত্রের ভিতর থেকে বের করে নিন। আর দীপাবলিতে আলোকিত ও সুগন্ধে ভরিয়ে তুলুন ঘর।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক