নেপালে জেন জি বিক্ষোভের সময়ে জেল ভেঙে পালানো ৫,৫৪৭ কয়েদি এখনও অধরা

Share:

নিজস্ব প্রতিনিধি, কাঠমান্ডু: কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে জেন জি আন্দোলনের সময়ে নেপালের বিভিন্ন জেল ভেঙে কয়েক হাজার কয়েদিকে মুক্তি দিয়েছিল বিক্ষোভকারীরা। তার মধ্যে বেশ কয়েক হাজার কয়েদি পরে আত্মসমর্পণ করে জেলে ফিরলেও এখনও অধরা থেকে গিয়েছেন সাড়ে পাঁচ হাজারের বেশি কয়েদি। পলাতকদের মধ্যে খুন, ধর্ষণ, অপহরণ এবং মানব পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত অপরাধীরাও রয়েছে। তাদের খুঁজে বের করে আটক করার জন্য সেনাবাহিনী এবং পুলিশকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।

গত সেপ্টেম্বর মাসে সমাজমাধ্যমের উপরে জারি নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল রাজধানী কাঠমান্ডু সহ নেপালের বিভিন্ন শহর।বিক্ষোভকারীরা তাণ্ডব চালিয়ে তছনছ করেছিল দেশের সংসদ ভবন থেকে সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতির প্রাসাদ থেকে প্রধানমন্ত্রীর বাসভবন। ওই সময়েই দেশের একাধিক জেলে হামলা চালিয়ে কয়েক হাজার কয়েদিকে মুক্তি দেয় বিক্ষোভকারীরা। নেপাল পুলিশের এক আধিকারিকের কথা অনুযায়ী,  এক হাজার নাবালক-সহ ১৪ হাজার কয়েদিকে ছাড়িয়ে নিয়েছে বিক্ষোভকারীরা। তার মধ্যে ডিল্লিবাজার জেল থেকে ২১০০ জন, নাকখু জেল থেকে ১৭০০ জন, ছিতওয়ান জেল থেকে ১১০০ জন, সুনসারির ঝুম্পকা থেকে ২০৭৫ জন, কাঞ্চনপুর থেকে ৮৬০ জন, কেলালি জেল থেকে ৯১২ জন কয়েদি পালিয়েছে। ঝালেশ্বর জেল থেকে ৯৭৬, কাসকি থেকে ১১৭৩, ডাং থেকে ৬২৪ জন পালিয়েছে। কয়েদি ও বিক্ষোভকারীদের সঙ্গে জেলরক্ষী ও পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছে পাঁচ নাবালক বন্দি। বিশৃঙ্খলার সময় অফিস এবং ব্যারাক থেকে ১২০০টি আগ্নেয়াস্ত্র এবং প্রায় ১ লাখ রাউন্ড গুলি চুরি করা হয়েছিল।

রাজনৈতিক অস্থিরতার সময়ে হিংসায় ৭০ জনেরও বেশি মানুষ প্রতাণ হারিয়েছিলেন। আহত হয়েছিলেন ১ হাজার ৩০০ জনেরও বেশি। গত ১২ সেপ্টেম্বর নেপালের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে তদারকি সরকারের প্রধান নিযুক্ত করা হয়। তিনি নেপালের ইতিহাসে প্রথম মহিলা হিসেবে শীর্ষ পদে আসীন হন। রাজনৈতিক অস্থিরতার অবসানের পরে বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া ৯ হাজার ৮ জন বন্দি হয় স্বেচ্ছায় ফিরেছেন, নচে‍ৎ তাদের আটক করা হয়েছে। এখনও ৫ হাজার ৫৪৭ জন পলাতক। তাঁদের খোঁজে বিশেষ তল্লাশি শুরু হয়েছে।

 

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের