দুর্গাপুর ধর্ষণকাণ্ডে ১১ দফা সুপারিশ দিয়ে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীকে চিঠি দিল জাতীয় মহিলা কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে ১১ দফা সুপারিশ দিল জাতীয় মহিলা কমিশন। নির্যাতিতার বিনামূল্যে এবং সর্বোৎকৃষ্ট মানের চিকিৎসা করার জন্য চিঠি পাঠানো হল রাজ্যের মুখ্যমন্ত্রী(CM) ও রাজ্যপালকে(Govonor)। প্রয়োজনে কল্যাণী এমস বা ভুবেনশ্বরে বা পরিবারের পছন্দমত কোন হাসপাতালে নির্যাতিতাকে স্থানান্তরিত করার সুপারিশ করেছে জাতীয় মহিলা কমিশন। দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে শত প্রণোদিতভাবে জাতীয় মহিলা কমিশন পদক্ষেপ করেছে কমিশনের সদস্য অর্চনা মজুমদার(Archana Mazumdar) দুর্গাপুরের পরিস্থিতি নিয়ে কমিশনকে একটি রিপোর্ট জমা দিয়েছে। ওই রিপোর্টের ভিত্তিতেই এবার পদক্ষেপ গ্রহণ করল কমিশন। সোমবার বিকেলে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাত কর সমাজ মাধ্যমে লেখেন চিকিৎসক পড়ুয়াকে গণধর্ষণের ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অর্চনার জমা দেওয়া রিপোর্টের তথ্য এবং পর্যবেক্ষণের ভিত্তিতে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের কাছে বেশ কিছু সুপারিশ করা হয়েছে।

মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে চিঠি পাঠানো হয়েছে ।যদিও সেই চিঠি এখনো প্রকাশ্যে আসেনি ।কমিশন সূত্রে খবর, ওই চিঠিতে ১১ দফা সুপারিশ করা হয়েছে দুর্গাপুরের গণধর্ষণের ঘটনায়। জাতীয় মহিলা কমিশনের যে কোন সুপারি সাংবিধানিকভাবে গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করা হয়। নির্যাতিতার বিনামূল্যে এবং শরবতকৃষ্ট মানের চিকিৎসা নিশ্চিত করার কথা বলেছে কমিশন প্রয়োজন হলে ভুবনেশ্বর বা পরিবারের পছন্দ মত বাক কল্যাণী এমস যে কোন উন্নত মানের হাসপাতালে চিকিৎসা করানোর এবং স্থানান্তর সুপারিশ দেওয়া হয়েছে। প্রত্যেক অভিযুক্তের দ্রুত গ্রেপ্তারির দাবি জানিয়েছে কমিশন। যদিও ইতিমধ্যে পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে এবং নির্যাতিতার সহপাঠী বন্ধুকে আটক করেছে ধৃতদের বিরুদ্ধে যথাযোগ্য ধারায় অভিযুক্ত করে মামলাটি ফাস্ট ট্র্যাক আদালতে (First Truck Court)শুনানির সুপারিশ জানিয়েছে কমিশন। কমিশনের মন্তব্য ক্রমার কারণে নির্যাতিতার পরীক্ষায় বসার মতো অবস্থা নাও থাকতে পারে সেই কারণে তার জন্য বিশেষ পরীক্ষার বন্দোবস্ত করার জন্য জাতীয় মেডিকেল কমিশন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সুপারিশ করা হয়েছে জাতীয় মেডিকেল কমিশন যাতে দুর্গাপুরের ওই মেডিকেল কলেজের দ্রুত পরিদর্শনে যায় সেই সুপারিশ করা হয়েছে সেখানে পরিকাঠামো এবং পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা রয়েছে কিনা তা খতিয়ে দেখে এক মাসের মধ্যে কমিশনকে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এর পাশাপাশি হাসপাতালে একটি পুলিশ ফাঁড়ি(Police Fari) তৈরি করার সুপারিশ দেওয়া হয়েছে। পড়ুয়ারা কে কখন ঢুকছে, কে কখন বেরোচ্ছে প্রবেশ এবং বাহির পথে নথি বদ্ধ করার ব্যবস্থা চালুর সুপারিশ দেওয়া হয়েছে। পড়ুয়ারা কখন বেরোচ্ছেন এবং কখন প্রবেশ করছেন তার ওপরে হোস্টেল সুপারকে নজর রাখার সুপারিশ করেছে কমিশন । হাসপাতালের মধ্যে কতটা জায়গায় সিসি ক্যামেরা নজরদারিতে রয়েছে এবং কতগুলো কাজ করে তার এক বিস্তারিত রিপোর্ট এক মাসের মধ্যে কমিশনের কাছে জমা দিতে বলা হয়েছে।ওই হাসপাতাল চত্বরে পর্যাপ্ত আলো এবং সিসি ক্যামেরা রয়েছে কিনা তা নিশ্চিত করতে বলা হয়েছে। ফরেনসিক যাবতীয় রিপোর্ট দ্রুত কমিশনের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে, নির্যাতিতার সুরক্ষার জন্য এবং তার পড়াশোনা ধারাবাহিকতা বজায় রাখতে অন্য কোন মেডিকেল কলেজে স্থানান্তরের পরামর্শ দেওয়া হয়েছে। এক্ষেত্রে জাতীয় মেডিকেল কাউন্সিল এবং রাজ্য সরকার যৌথভাবে উদ্যোগী যাতে হয় সেই পরামর্শ দিয়েছে কমিশন। ক্যাম্পাসে পর্যাপ্ত খাবারের দোকান এবং অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার ও পরামর্শ দিয়েছে কমিশন পড়ুয়াদের বাইরে যাওয়ার প্রয়োজন যাতে কমে সেই জন্য সুপারিশ করা হয়েছে।

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের