একঘেয়ে রসা-কষা কিংবা রোস্ট ছাড়ুন, এই ভাবে বানিয়ে ফেলুন ফুলকপির কোর্মা

Share:

নিজস্ব প্রতিনিধি: শীতকাল মানেই এবার ফুলকপির বাজার। ঝাল-ঝোল সব কিছুতেই থাকবে এই সবজি। সকালের জলখাবার লুচি থেকে রাতের ডিনার রুটি সবকিছুতেই পাতে থাকবে ফুলকপির কিছু না কিছু তরকারি। শুরুতে একই রান্না কয়েকদিন ভালো লাগলেও কিছু দিন পরেই তা হয়ে যাবে একঘেয়ে। ডালনা, রসা, কষা কিংবা রোস্ট ছেড়ে বানিয়ে ফেলতে পারেন ফুলকপির কোর্মা। এই এটাই লুচি, রুটি বা পোলাও সব কিছুর সঙ্গেই একেবারে জমে যাবে। এতদিন চিকেন, মাটন বা রুই কোর্মা বানিয়েছেন কিন্তু কীভাবে ফুলকপির কোর্মা বানাবেন জেনে নিন রেসিপি।

উপকরণ: ১টি ফুলকপি, ৩ টেবিল চামচ সর্ষের তেল, আধ কাপ টোম্যাটো কুচি, ১ টেবিল চামচ ঘি, এক টুকরো আদা, ৩-৪টি কাঁচা লঙ্কা, আধ কাপ কড়াইশুঁটি, ১ চা চামচ গোটা জিরে, ১ চা চামচ ধনে গুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো, ৩-৪টি তেজপাতা, ২টি শুকনো লঙ্কা, ১ টেবিল চামচ কিশমিশ, ১ টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, ৩ টেবিল চামচ চারমগজ, ৩ টেবিল চামচ পোস্ত, কাজুবাদাম, স্বাদ মত নুন, ১ চা চামচ চিনি, ১ টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, আধ চা চামচ হলুদ গুঁড়ো, ১ টেবিল চামচ গোটা গরম মশলা।

পদ্ধতি: আগে একটু বড় বড় করে ফুলকপি কেটে ধুয়ে দিন। এবার গরম জলে অল্প নুন দিয়ে ফুলকপি সামান্য ভাপিয়ে নিন। এরপর ওই ভাপানো ফুলকপিতে অল্প করে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা ও সামান্য সরষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রাখুন। এই কাজগুলি করার আগে কিশমিশ জলে ভিজিয়ে রাখুন। ম্যারিনেট হওয়ার সময় চারমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা এবং কাজুবাদাম মিক্সিতে ভালো করে পেস্ট করে নিন। এরপর কড়াইতে সর্ষের তেল এবং ঘি গরম করে তাতে ফোড়ন হিসেবে দিন গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। হালকা নাড়াচাড়া করুন। সুন্দর সুগন্ধ বের হলে ওই তেলে টোম্যাটো কুচি ও আদা বাটা দিয়ে কষতে থাকুন। আদার কাঁচা গন্ধ চলে গেলে যোগ করুন কড়াইশুঁটি, চিনি, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, চারমগজ-পোস্ত বাটা। স্বাদ মতো নুন দিয়ে ধীরে ধীরে কষতে থাকুন। মশলা থেকে তেল ছেড়ে এলে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিন। এরপর ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিন। প্রয়োজনে সামান্য জল দিতে পারেন। রান্না হয়ে গেলে নামানোর আগে ঘি, গরম মশলা গুঁড়ো, কিশমিশ, কাজুবাদাম কুচি ছড়িয়ে নামিয়ে নিন। তাহলেই রেডি ফুলকপির কোর্মা।

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য