বিহারে বিধানসভা ভোটের মুখে লালুর ঘরে অশান্তি, ২১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা তেজপ্রতাপের

Share:

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহারের বিধানসভা ভোট যত এগিয়ে আসছে ততই রাষ্ট্রীয় জনতা দল সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের রাতের ঘুম কাড়ছে ‘ঘরশত্রু বিভীষণ’ তেজপ্রতাপ যাদব। বাবা আর ছোট ভাই তেজস্বীর সঙ্গে বিরোধের জেরে আগেই আরজেডি ছেড়ে জনশক্তি জনতা দল নামে নতুন রাজনৈতিক সংগঠন গড়ে বিধানসভা ভোটে লড়ার কথা ঘোষণা করেছিলেন। সোমবার (১৩ অক্টোবর) নয়া দলের তরফ থেকে ২১ আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। পূর্ব ঘোষণামতোই মউ আসনে লড়ছেন তেজপ্রতাপ।

বিহারের ২৪৩ বিধানসভা আসনে আগামী নভেম্বর মাসে দুই দফায় ভোট নেওয়া হবে। প্রথম দফার ভোট হবে ৬ নভেম্বর। ওই দফায় ১২১টি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ১০-১৭ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমার পর ১৮ অক্টোবর তা পরীক্ষা করে দেখা হবে। প্রথম দফার ভোটের প্রার্থীরা নাম প্রত্যাহার করতে পারবেন ২০ অক্টোবর পর্যন্ত। ১১ নভেম্বর রাজ্যে দ্বিতীয় দফায় মোট ১২২টি আসনে নির্বাচন হবে। ওই দফায় ১৩ থেকে ২০ অক্টোবর পর্যন্ত মনোনয়ন জমা করা যাবে। ২৩ অক্টোবর পর্যন্ত প্রার্থীরা চাইলে নাম তুলে নিতে পারবেন। ভোটগণনা হবে ১৪ নভেম্বর। এবারের ভোটেও মূল লড়াই এনডিএ বনাম আরজেডি-কংগ্রেস-বামেদের মহাগঠবন্ধনের মধ্যে।

বাবা ও ভাইয়ের সঙ্গে বিবাদের জেরে আগেই লালুর বড় পুত্র তেজপ্রতাপ ঘোষণা করেছিলেন, আসন্ন বিধানসভা ভোটে তিনি আলাদা লড়বেন। তা যে শুধুমাত্র কথার কথা নয়, তা এদিন বুঝিয়ে দিয়েছেন আরজেডির বাগী নেতা। আরজেডির খাসতালুক মউ সহ ২১ আসনে প্রার্থী ঘোষণা করেছেন। দশ বছর আগে মউ থেকে আরজেডির প্রার্থী হিসাবে জিতে বিহারের সংসদীয় রাজনীতিতে পা রেখেছিলেন তেজপ্রতাপ। মউ ছাড়াও পটনা সাহিব, বানিয়াপুর, মহিউদ্দিন নগর, নরকটিয়াগঞ্জ, মাধেপুরের মতো আরজেডির শক্ত ঘাঁটিতে জনশক্তি জনতা দল প্রার্থী দাঁড় করিয়ে মহাগঠবন্ধনের ভোটব্যাঙ্কে ভাগ বসাতে চাইছে বলে বিহারের রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

রাখিবন্ধনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

নেপালের ভয়াবহ বন্যায় মৃতদেহের কান থেকে সোনার দুল চুরির অভিযোগে গ্রেফতার ২

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কম খেলেই কি কমবে কোলেস্টেরল? এই ৫ উপায়ে সুস্থ থাকবে হার্ট

চিনির বদলে গুড় খাচ্ছেন! অজান্তেই শরীরের ক্ষতি করছেন না তো?

৩০ বছর বয়সেই হাঁটুর ব্যথায় কাবু? যন্ত্রণা থেকে রেহাই পেতে ভুল ব্যায়াম কখনও নয়

প্রতিমাসে রিচার্জের ঝামেলা শেষ, ২,৩৯৯ টাকায় ৪১২ দিনের ভ্যালিডিটি দিচ্ছে BSNL

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার