উত্তরে ভোরবেলা কুয়াশা এবং পরে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণে মঙ্গল থেকে ঝকঝকে আকাশ

Share:

নিজস্ব প্রতিনিধি:এবার বর্ষার বিদায়ের পালা। আগামী ২৪ ঘণ্টায় বাংলার পশ্চিমের জেলাগুলির কিছু অংশে বর্ষা বিদায় শুরু হয়ে যাবে। বাংলা জুড়েই বর্ষা বিদায়ের পরিবেশ তৈরি হবে।আবহাওয়ার পরিবর্তন হবে। শুষ্ক আবহাওয়া শুরু হবে। উত্তরবঙ্গে খুব সকালের দিকে কুয়াশা এবং পরে হালকা বৃষ্টির সম্ভাবনা আগামী ২৪ ঘন্টায়। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা আর কার্যত নেই।চার দিন এক জায়গায় থমকে বর্ষা বিদায় রেখা।বর্ষা বিদায় রেখার অবস্থান রক্সৌল -বারানসি — আকোলা -আলিবাগ। আগামী দু -তিন দিনে ফের সক্রিয় হবে বর্ষা বিদায় রেখা। আগামী ২৪ ঘন্টায় মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ ,বিহার ও উত্তরপ্রদেশের বাকি অংশ থেকে বিদায় নেবে বর্ষা। একই সঙ্গে ঝাড়খন্ড, ছত্রিশগড় থেকেও বর্ষা বিদায় নেবে। পশ্চিমবঙ্গ(westbengal), ওড়িশা, সিকিম এবং তেলেঙ্গানা থেকেও বর্ষা বিদায় পর্ব শুরু হবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে। আগামী দু-তিন দিনের মধ্যে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি থেকে ও বর্ষা বিদায়ের সম্ভাবনা।দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং দক্ষিণ তামিলনাডু উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তর-পশ্চিম উত্তরপ্রদেশে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। উত্তর-পূর্ব অসম এবং উত্তর কঙ্কন এলাকাতে ঘূর্ণাবর্ত।দক্ষিণবঙ্গে(South Bengal) বৃষ্টির সম্ভাবনা কম। কার্যত নেই বললেই চলে। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। মঙ্গলবার থেকে শুষ্ক আবহাওয়ার শুরু। আগামী ২৪ ঘণ্টায় পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া ,পশ্চিম বর্ধমান থেকে বর্ষা বিদায়ের সম্ভাবনা।উত্তরবঙ্গতে(North Bengal) বৃষ্টির আর কোন সতর্কবার্তা নেই। বেশিরভাগ সময় পরিষ্কার আকাশ। কখনো আংশিক মেঘলা আকাশ। শুষ্ক আবহাওয়া শুরু। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে শুষ্ক আবহাওয়া। কাল থেকে উত্তরবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়া।খুব সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলার কিছু অংশে। পার্বত্য এলাকায় কুয়াশার পরিমাণ বেশি হতে পারে।পার্বত্য এলাকায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। এই বৃষ্টি কিছু এলাকার কিছু অংশে সামান্য সময়ের জন্য হতে পারে। উপরের চার জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। সোমবার মূলত পরিষ্কার আকাশ। কখনো আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে।

মঙ্গলবার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ অনেকটাই কমবে। আবহাওয়ার পরিবর্তন।খুব সকালে সামান্য ধোঁয়াশা/কুয়াশা। শুষ্ক আবহাওয়ার শুরু। বর্ষা বিদায়ের সম্ভাবনা।কলকাতার তাপমাত্রাসোমবার ছিল সর্বনিম্ন তাপমাত্রা ২৪.২ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৫৬ থেকে ৯১ শতাংশ। ভিন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরল, মাহে ,তামিললাড়ু, পন্ডিচেরি এবং করাইকালে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস কেরল ,মাহে, লাক্ষাদ্বীপ, ওড়িশা ও তেলেঙ্গানাতে।
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকালে।

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের