অবাক কাণ্ড! মুখ্যমন্ত্রী নীতিশের বাড়ির সামনে ধর্নায় বসলেন তাঁরই ‘খাস’ বিধায়ক, কিন্তু কেন?

সম্প্রতি বিহার NDA-র মধ্যে আসন ভাগাভাগি চুক্তি হয়েছে, যার পরেই স্থানীয় বিধায়ক দের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছে। কেউ কেউ ভোটের টিকিট পাননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিহারে বিধানসভা নির্বাচন আসন্ন। ইতিমধ্যেই প্রার্থী বাছাই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল গুলির মধ্যে। কিছু কিছু দল তারকাদেরও নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছেন। ছট পুজোর পরেই বিহারে বিধানসভা নির্বাচন। ৬ অক্টোবর বিহার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। আগামী ৬ নভেম্বর এবং ১১ নভেম্বর বিহারে বিধানসভা ভোট। দুই দফায় চলবে ভোটপর্ব। ১৪ নভেম্বর ভোট গণণা। সুতরাং নীতিশ কুমার সরকার থাকবে কিনা থাকবে না সেটাই নির্বাচন ফলাফলে জানা যাবে। যদিও ভোট তারিখ ঘোষণার আগে বিহারে SIR তথা নিবিড় ভোটার সংশোধনী পরীক্ষা হয়েছে। যেখান থেকে ভুয়ো ভোটার হিসেবে প্রায় ৬৫ লাখ ভোটার বাদ গিয়েছে। নির্বাচন কমিশনের ভোটার বাছাই এই নাটক নিয়েও বিভিন্ন রাজনৈতিক মহলে সমালোচনা চলেছে।

সম্প্রতি বিহার NDA-র মধ্যে আসন ভাগাভাগি চুক্তি হয়েছে, যার পরেই স্থানীয় বিধায়ক দের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছে। কেউ কেউ ভোটের টিকিট পাননি। তা নিয়েই স্থানীয় বিধায়কদের বিক্ষোভ শুরু হয়েছে। টিকিট না পাওয়ার কারণে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে মণ্ডল ভাগলপুর জেলার গোপালপুরের বিধায়ক তথা মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের ঘনিষ্ঠ সহযোগী গোপাল মণ্ডল মুখ্যমন্ত্রীর বাসভবনে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে দেখা না করায় তিনি মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনেই ধর্নায় বসে যান। জানান টিকিট না দেওয়া পর্যন্ত তিনি সেই জায়গা ছাড়বেন না।

এদিন মুখ্যমন্ত্রীর বাসভবনের গেটে দাঁড়িয়ে গোপাল মণ্ডল দাবি করেন যে, তিনি একজন শক্তিশালী নেতা। এটা লোকেরা বুঝতে পারবে। অবিলম্বে তাঁকে টিকিট দেওয়া উচিত। নির্বাচনের টিকিট ছাড়া তিনি কোথাও সরবেন না। তবে খবরটি মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছলে সেখান থেকে তাকে জানানো হয় যে নীতিশ কুমার তাঁকে ফোন করবেন। কিন্তু বিধায়ক দাবি করেছেন যে, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে প্রতীক গ্রহণ করার পর জায়গা ছাড়বেন। উল্লেখ্য, কিছুদিন আগে গোপাল মণ্ডল একটি সভায় বলেছিলেন যে, দলের নীতিগুলি অত্যন্ত অনগ্রসর শ্রেণী থেকে নেতৃত্বের উত্থানের সম্ভাবনাকে বাতিল করে দিচ্ছে। ধারণা, সেই কারণেই NDA সরকার তাঁর উপর অসন্তুষ্ট। তাই তার আসনে অন্য কাউকে প্রার্থী করতে পারে।

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে