শিশু মৃত্যুর ঘটনায় উত্তাল হাসপাতাল, মার খেল পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: শিশু মৃত্যুর ঘটনায় উত্তাল হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের এগরা। মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল এগরা মহকুমা হাসপাতাল চত্বর। হল প্রায় খণ্ডযুদ্ধ। মৃত শিশুর পরিবারের অভিযোগ চিকিৎসায় গাফিলতির কারণেই অকালে ঝরে গিয়েছে একটি প্রাণ। দোষীদের শাস্তির দাবি করে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান মৃত শিশুটির পরিবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে মার খান এক পুলিশকর্মী।

চিকিৎসায় গাফিলতিতে দুধের শিশুর মৃত্যু হয়েছে- এই অভিযোগ উঠেছে এগরা মহকুমা হাসতালের বিরুদ্ধে। জানা গিয়েছে, দিন কয়েক আগে তপন প্রধান নামে এক ব্যক্তি তাঁর দু‘মাস বয়সী শিশুপুত্রকে মহকুমা হাসপাতালে ভর্তি করান। তপন প্রধান এগরার আলংগিরি এলাকার বাসিন্দা। মঙ্গলবার সকালে শিশুটি মারা যায়। তাতেই রণক্ষেত্রের চেহারা নেয় হাসপাতাল। চিকিৎসায় গাফিলতির কারণে দুধের শিশুটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ আনে তার পরিবার। তাঁদের অভিযোগ শিশুটি মাত্র দু‘মাসের, তার অসুস্থতায় যেখানে আরও বেশিও মনোযোগী হওয়া প্রয়োজন ছিল চিকিৎসকদের, সেখানে গাফিলতি করা হয়েছে। সেই জন্যই অকালে ঝরে গেল একটি কুঁড়ি। তারপরেই উত্তাল হয়ে ওঠে হাসপাতাল চত্বর। দোষীদের শাস্তি চেয়ে বিক্ষোভ দেখেন মৃত শিশুর পরিবারের সদস্যরা।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তাঁরা। কিন্তু উত্তেজনা থামাতে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে পুলিশ। আক্রান্ত হন এক পুলিশকর্মী। বিক্ষোভের মুখে ক্রুদ্ধ জনতা রীতিমতো রাস্তায় ফেলে মারধর করে তাঁকে। কোনও রকমে ওই পুলিশকর্মীকে উদ্ধার করা হয়। এগরা থেকে আরও পুলিশকর্মীদের পাঠানো হয়। তারপর থেকেই এলাকায় দেখা দিয়েছে প্রবল উত্তেজনা। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। শুরু হয়েছে তদন্ত।

পুলিশকে মারধরের ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাতে দেখা যাচ্ছে প্রাণে বাঁচতে ওই পুলিশকর্মী দৌড়ে পালানোর চেষ্টা করছেন। তাঁকে ধাওয়া করে মারধর করা হয়। এলাকায় ছড়িয়ে রয়েছে চাপা উত্তেজনা। সেই সঙ্গে রয়েছে শোক। দু‘মাসের শিশুটির এমন আচমকা মৃত্যু মানতে পারছে না কেউ।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে