ভারতে এআই হাব নির্মাণে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ গুগলের

Share:

নিজস্ব প্রতিনিধি: এই প্রথম ভারতে নির্মিত হতে চলেছে এআই হাব। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এই হাব স্থাপনের পরিকল্পনা করা হয়েছে। মঙ্গলবার গুগলের সিইও সুন্দর পিচাই বলেছেন যে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছেন। সেই সঙ্গে এইআই হাব স্থাপন সম্পর্কিত যাবতীয় তথ্য নিয়ে আলোচনা সেরেছেন।

গুগল মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে তাদের বৃহত্তম এআই হাব বিশাখাপত্তনমে স্থাপন করতে চলেছে। এই সংবাদ ঘোষণা করেছেন স্বয়ং গুগলের সিইও সুন্দর পিচাই। এআই হাব স্থাপনের জন্য আগামী পাঁচ বছরে ভারতে ১৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে গুগল। এই পদক্ষেপকে ‘যুগান্তকারী উন্নয়ন‘ বলে অভিহিত করে ভারতীয় বংশোদ্ভূত সিইও বলেন এআই হাবটি গিগাওয়াট-স্কেল কম্পিউট ক্যাপাসিটি, নতুন আন্তর্জাতিক সাব-সি গেটওয়ে এবং বৃহৎ আকারের শক্তি অবকাঠামোকে একত্রিত করবে।

 

গুগল এবং অন্ধ্রপ্রদেশ সরকারের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের পরপরই পিচাই X- হ্যান্ডেলে লেখেন, “এই পদক্ষেপের মাধ্যমে আমরা ভারতের উদ্যোগপতি এবং ব্যবহারকারীদের কাছে আমাদের প্রযুক্তিকে পৌঁছে দেব। AI উদ্ভাবন দেশের অগ্রগতিকে ত্বরান্বিত করবে।” গুগল আদানি গ্রুপের সঙ্গে পার্টনারশিপে এআই ডেটা সেন্টার ক্যাম্পাস চালু করছে। ভারতে এটিই গুগলের সর্ববৃহৎ বিনিয়োগ। এক বিবৃতি মারফত গুগল জানিয়েছে, “এআই-চালিত পরিষেবাগুলির সম্প্রসারণ ভারত সরকারের বিকশিত ভারত ২০৪৭ দৃষ্টিভঙ্গিকে ত্বরান্বিত করবে। এই উদ্যোগ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ের জন্যই যথেষ্ট অর্থনৈতিক এবং সামাজিক সুযোগ তৈরি করতে চলেছে।”

দিল্লিতে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গুগল ক্লাউডের সিইও থমাস কুরিয়ান বলেন, বিশাখাপত্তনমে হতে চলা এআই হাব “ভারতের ডিজিটাল ভবিষ্যতের জন্য একটি যুগান্তকারী বিনিয়োগ”। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন, অশ্বিনী বৈষ্ণব, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ। অশ্বিনী বৈষ্ণব গুগলকে বিনিয়োগের জন্য ধন্যবাদ জানান।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই