হরিয়ানায় এবার গুলি করে আত্মঘাতী ASI, সুইসাইড নোটে দায়ী করলেন মৃত পুলিশ কর্তাকে

দায়িত্ব দেওয়া হয় রোহতকে সাইবার সেলে নিয়োজিত একজন সহকারী উপ-পরিদর্শককে (এএসআই)। তিনিও মঙ্গলবার গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দিন কয়েক আগেই নিজের সরকারি বাসভবনে সার্ভিস রিভলভার দিয়ে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন হরিয়ানার উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ওয়াই পুরাণ কুমার। মৃত্যুর সময়ে তিনি বাড়িতে একা ছিলেন। তাঁর আইএএস স্ত্রী মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে জাপান সফরে ছিলেন। এই ঘটনায় রীতিমতো তোলপাড় পড়ে যায় হরিয়ানার পুলিশ মহলে। তাঁর মৃত্যুর তদন্তে নেমে নিহত অফিসারের পকেট থেকে একটি ৮ পৃষ্ঠার সুইসাইড নোট খুঁজে পান তদন্তকারীরা কর্মকর্তারা। যেখানে তিনি ৯ জন অফিসারের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করে গিয়ে ছিলেন। জানিয়েছিলেন, তিনি কর্মজগতে অসম্ভব হয়রানির শিকার হচ্ছেন উচ্চ আধিকারিকদের কাছ থেকে। যার ফলে ADGP পুরাণ কুমার আত্মহত্যা করেছেন বলে অনুমান তদন্তকারী অফিসিরদের। এরপরেই এই ঘটনার তদন্তের জন্যে একটি সিট গঠন করা হয় হরিয়ানার পুলিশের তরফে। দায়িত্ব দেওয়া হয় রোহতকে সাইবার সেলে নিয়োজিত একজন সহকারী উপ-পরিদর্শককে (এএসআই)। তিনিও মঙ্গলবার গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর। তিনিও একটি সুইসাইড নোট এবং একটি ভিডিও করে গিয়েছেন। তাঁর মৃত্যুর খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল থেকে তিন পৃষ্ঠার একটি সুইসাইড নোট এবং একটি ভিডিও বার্তা উদ্ধার করেছেন। এবং তাঁর মৃতদেহ ময়নাতদন্তে পাঠিয়েছেন।

তবে তিনিও কী উর্ধ্বতন কর্মকর্তাদের দেওয়া মানসিক চাপ সহ্য করতে না পেরে মৃত্যুর সিদ্ধান্ত নিয়েছেন? তিনি সুইসাইড নোটে, মৃত এএসআই প্রয়াত আইপিএস অফিসার ওয়াই পুরান কুমারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করে লিখেছেন, ওয়াই পুরান কুমার দুর্নীতিতে জড়িত ছিলেন, জাতপাত তুলে তাঁর নিচের কর্মকর্তাদের অপমান করতে। তাই তিনিও দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার বিরুদ্ধে নিজের জীবন উৎসর্গ করলেন। বর্তমানে নিহত ASI-এর পরিবারের পক্ষ থেকে সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। সূত্রের খবর, মৃত এএসআই আইপিএস অফিসার ওয়াই. পুরান কুমারের বন্দুকধারী সুশীল কুমারের সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ মামলার তদন্ত দলের অংশ ছিলেন। I পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে এবং তদন্ত চলছে। ফরেনসিক দল সুইসাইড নোট এবং ভিডিওটি জব্দ করেছে।

 

সুইসাইড নোটে, এএসআই লিখে গিয়েছেন যে, “আমি সন্দীপ কুমার, দয়ানন্দের ছেলে, জিন্দের জুলানা গ্রামের বাসিন্দা। আমি আমার জীবনে সর্বদা সত্যকে সমর্থন করেছি। আমি সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তিদের প্রশংসা করি। আমার দাদা এবং আমার ছোট দাদা দেশের জন্য লড়াই করতে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন। আমার ছোট দাদা সাত বছর ধরে বার্মায় সেবা করেছেন। তাই দেশপ্রেম আমার রক্তে প্রবাহিত। দেশ ও সমাজের চেয়ে বড় আর কিছুই নেই। আমি ভগত সিংকে আমার আদর্শ মনে করি কারণ তিনি জাতিকে স্বাধীনতার জন্য অনুপ্রাণিত করেছিলেন। ভগত সিং-এর মতো মানুষ না থাকলে কি দেশ স্বাধীন হত? তিনি পালিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি আমাদের প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। দুর্নীতি এবং জাতপাত আজ সমাজে একটি প্রধান সমস্যা। তারা সর্বদা সত্য এবং আদর্শকে বাধাগ্রস্ত করে। হরিয়ানার আইএএস অফিসাররা ব্যাপক দুর্নীতিতে জড়িত, কিন্তু বিজেপি সরকারের কিছু সৎ অফিসার আছেন যারা দুর্নীতিকে মূলত দমন করছেন। প্রাথমিকভাবে, আমার এই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে অনেক সমস্যা হয়েছিল। কিন্তু আমার হৃদয় সর্বদা সত্যের সঙ্গে ছিল এবং সর্বদা তাই থাকবে।” এই নোটে তিনি আরও লিখেছেন, “অপরাধ দমনের জন্য আমরা প্রচুর প্রচেষ্টা করেছি। তাতে অনেক কর্মকর্তার সমর্থন এবং নির্দেশনা পেয়েছি। তারা আমাদের সঠিক কাজ করতে অনুপ্রাণিত করেছিলেন। তবে, আইজি পুরান কুমারকে রোহতক রেঞ্জে বদলি করার সঙ্গে সঙ্গেই তিনি দুর্নীতিগ্রস্ত পুলিশ সদস্যদের আইজি অফিসে মোতায়েন করেন। সৎ, পরিশ্রমী কর্মকর্তাদের বদলি করেন। তিনি আমাদের কর্মীদের মধ্যে জাতপাতের বিষ ঢেলে দিয়েছিলেন। তিনি কর্মীদের আইজি অফিসে ডেকে পাঠাতেন, ফাইল দিয়ে ভয় দেখাতেন এবং তাদের কাছ থেকে টাকা আদায় করতেন। তিনি অভিযোগ ছাড়াই রোহতক রেঞ্জ থেকে ফাইল তলব করতেন, ছোটখাটো ত্রুটি খুঁজে বের করতেন এবং মানসিকভাবে নির্যাতন করতেন। এসএসআই সুনীল এবং বন্দুকধারী সুশীল টাকা আদায় করতেন। মহিলা পুলিশ কর্মকর্তাদের অফিসে ডেকে হয়রানি করতেন, যৌন শোষণ করতেন এবং বদলির নামে হয়রানি করতেন। সাধারণ নাগরিক এবং ব্যবসায়ীদের ডেকে তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। এবং বড় অঙ্কের ঘুষ আদায় করতেন। তিনি কেবল অপরাধকে উৎসাহিত করেনি বরং নিষ্ঠুরতার চরম পর্যায়েও পৌঁছে গিয়েছিলেন।”

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে