ফেসবুক পোস্টে স্বামীকে উজাড় ভালবাসা, ফের মাহিয়া মাহির সংসার জোড়া লাগছে?

রাকিবের সঙ্গে অভিনেত্রীর বিচ্ছেদের খবর গোটা ঢালিউড ইন্ডাস্ট্রিতে তোলপাড় ফেলে দিয়েছিল এরপর থেকেই রাকিব এবং মাহিয়া মাহিকে আর একসঙ্গে দেখা যায়নি কোথাও।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চলচ্চিত্র জগৎ বড়ই আজব! এখানে তারকাদের পেশাগত জীবনের চাইতে ভক্তদের কাছে বেশি মুচমুচে তাদের ব্যক্তিগত জীবনের খবর। কখন কে সম্পর্ক গড়ছেন, কে ভাঙছেন, সবটাই নখদর্পণে রাখতে চান ভক্তরা। তাই সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন নিয়ে বড়ই কৌতুহল ভক্তদের। যদিও তারকা দের ব্যক্তিগত বিষয়গুলি ভাইরাল হতে বেশি সময় লাগেনা। সম্পর্ক ভেঙে নতুন সম্পর্কে জড়াতেও বেশি সময় লাগেনা তাঁদের। বছর দেড়েক আগে ঢালিউ ডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি সামাজিক মাধ্যমে ঘোষণা করেছিলেন যে, তিনি রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে সংসার ভাঙছেন। সন্তানকে একাই মানুষ করবেন তিনি।

রাকিব ছিল তাঁর দ্বিতীয় স্বামী। রাকিবের সঙ্গে অভিনেত্রীর বিচ্ছেদের খবর গোটা ঢালিউড ইন্ডাস্ট্রিতে তোলপাড় ফেলে দিয়েছিল এরপর থেকেই রাকিব এবং মাহিয়া মাহিকে আর একসঙ্গে দেখা যায়নি কোথাও। জানা যায়, কয়েক মাস আগে মাহি বাংলাদেশ ছেড়েছেন। তিনি এখন সন্তানকে নিয়ে আমেরিকায় থাকেন। তবে তাঁর প্রাক্তন স্বামী রাকিব কোথায়, তা জানেন না কেউ। তবে সোমবার (১৩ অক্টোবর) রাতে হঠাৎ করেই স্বামী ও সন্তানের সঙ্গে দুটি ছবি নিজের অফিসিয়াল ফেসবুকে পোস্ট করেন মাহি। সঙ্গে জুড়ে দেন ভালোবাসার ইমোজি। ক্যাপশনে লেখেন, ‘মাশআল্লাহ।’ এর ঠিক এক ঘণ্টা আগে একই পোশাকে একটি সিঙ্গেল ছবি নিজের ফেসবুকে পোস্ট রাকিব সরকারও।

উভয়ের পোস্টই এখন ভাইরাল। যা দেখে ভক্তদের মধ্যে কানাঘুষোও শুরু হয়ে গিয়েছে। মাহি ও রাকিবের পোস্ট ঘিরে রহস্য তৈরি হয়েছে। অনেকেই বলছেন, আবারও কী এক হলেন মাহি ও রাকিব? তাঁদের সংসার কী তবে জোড়া লাগছে? বিচ্ছেদ ভুলে আবারও এক হচ্ছেন মাহি রাকিব? তবে এ প্রসঙ্গে মাহিয়া মাহি ও রাকিবের ঘনিষ্ঠমহলের কেউ কেউ বলছেন, তারা দুজন এক হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আবার কেউ বলছেন, তারা আগে থেকেই এক ছিলেন, মাঝে শুধু সম্পর্কের অবণতি হয়েছিল। আবার কেউ তাঁদের সম্পর্ক নিয়ে শুভকামনা জানিয়েছেন, ‘আবার সব আগের মতো হয়ে যাক।’ তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া জানাননি মাহি–রাকিব দুজনের কেউই।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক