চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নামধারী এফসিকে হারিয়ে আইএফএ শিল্ডের ফাইনালে লাল-হলুদ

নিজস্ব প্রতিনিধি: টানা দু’বার কলকাতা লিগ জয়ের পরে শিল্ডের খেতাব জয় থেকে এক ধাপ দূরে লাল-হলুদ ব্রিগেড। মঙ্গলবার (১৪ অক্টোবর) নামধারী এফসিকে ২-০ গোলে হারিয়ে শিল্ড ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। দলের হয়ে গোল করলেন মহম্মদ রশিদ এবং পিভি বিষ্ণু।

প্রথম ম্যাচে শ্রীনিধি ডেকানকে হারানোয় ফাইনালে ওঠার দিকে অনেকটাই পা বাড়িয়ে রেখেছিলেন অস্কার ব্রুজোর শিষ্যরা। এদিন ড্র করলেও হতো। তবু জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিলেন লাল-হলুদের ফুটবলারেরা। শুরু থেকেই অপেক্ষাকৃত দুর্বল নামধারীকে চেপে ধরেন। ফলে ইস্টবেঙ্গলের আগ্রাসী ফুটবলের সামনে দাঁড়াতেই পারেনি নামধারী। মাঝমাঠ ছিল ইস্টবেঙ্গলের দখলে। দুই প্রান্ত দিয়ে একের পর এক আক্রমণ তৈরি করেছেন বিষ্ণুরা। যদিও আক্রমণ শানালেও প্রতিপক্ষের বক্সের মধ্যেই শেষ হয়ে যাচ্ছিল তা। খানিকটা খেই হারিয়ে ফেলেছিলেন লাল-হলুদের ফুটবলারেরা। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ১৯ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন রশিদ। সাউল ক্রেসপোর ক্রসে ঠিক মতো হেড করতে পারেননি মিগুয়েল। ফিরতি বল পেয়ে নামধারীর জালে জড়াতে ভুল করেননি রশিদ। দ্বিতীয় গোল ৪২ মিনিটে। বক্সের মধ্যে বল পাওয়ার পর প্রতিপক্ষের একাধিক ডিফেন্ডারকে গতিতে পিছনে ফেলে গোল করেন বিষ্ণু।প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় ইস্টবেঙ্গল।

দ্বিতীয়ার্ধে অস্কার ব্রুজোর শিষ্যদের মধ্যে কিছুটা গাছাড়া মনোভাব দেখা যায়। সে ভাবে আক্রমণে উঠতে দেখা যায়নি মিগুয়েল-পিভি বিষ্ণুদের। অধিকাংশ সময় বল ছিল মাঝমাঠে। বেশ কয়েকবার প্রতি আক্রমণ শানিয়ে লাল-হলুদের রক্ষণ ভাগের পরীক্ষা নিয়েছিল নামধারীর আক্রমণ ভাগের খেলোয়াড়রা। গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিলেন। তবে কাঙ্খিত গোল করতে পারেননি। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানে জিতেই মাঠ ছাড়ে লাল-হলুদের খেলোয়াড়েরা।

Published by:

Share Link:

More Releted News:

ব্যাটিংয়ের পর দাপুটে বোলিং, গুজরাতকে ৯৯ রানে হারাল মুম্বই

তিলক বর্মার অপরাজিত শতরান, গুজরাতকে ২০০ রানের লক্ষ্য দিল মুম্বই

 কিউইদের হারিয়ে একদিনের সিরিজে সমতা ফেরাল টাইগাররা

IPL-এর মাঝে মুম্বইয়ের অধিনায়কত্ব হারাবেন হার্দিক? প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের মন্তব্যে চর্চা

আইপিএলে ‘ব্ল্যাক ম্যাজিক’ বিতর্ক,  ভাইরাল চিঠি ভুয়ো বললেন ললিত মোদি

KKR-এর কাছে হেরে টুপিতে মুখ লুকিয়ে ফুঁপিয়ে কাঁদল বৈভব, সান্ত্বনা দিতে এগিয়ে এলেন যিনি…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ