দুর্গাপুরকাণ্ডে ধর্ষণে সরাসরি যুক্ত ১ , দাবি পুলিশ কমিশনারের

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে নিয়ে তোলপাড় দেশ। ইতিমধ্যেই এই ঘটনায় জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার সহপাঠীকে নিয়ে গণধর্ষণ কাণ্ডের পুনর্নির্মাণ করা হয়েছে। এবার এই বিষয়ে বিবৃতি দিলেন আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীল কুমার চৌধুরী।

পুলিশ কমিশনারএর কথায় ‘গণধর্ষণের পুনর্নির্মাণ করা হয়েছে। নির্যাতিতার সহপাঠীর আচরণ সন্দেহের উর্ধ্বে নয়। ওই ছাত্রীর বন্ধুদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যারা অভিযুক্ত তাদের আমরা গ্রেফতার করেছি। অপরাধে প্রত্যেকের ভূমিকা কী ছিল তা জানতে তদন্ত চলছে। এখনও পর্যন্ত যা টেকনিক্যাল এভিডেন্স পেয়েছি তাঁর ভিত্তিতে সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। নির্যাতিতার পুরুষ বন্ধু এবং অভিযুক্ত ৫ জনেরই পোশাক তদন্তের স্বার্থে বাজেয়াপ্ত করা হয়েছে।’

আরজি কর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল হাজারো প্রশ্ন। এবার যাতে আর কোনও প্রশ্ন না ওঠে সে বিষয়ে সদা সচেতন রয়েছে পুলিশ প্রশাসন। সেই ছায়া পড়েছে আসানসোল-দুর্গাপুরের পুলিশ কমিশনারের বক্তব্যেও। আত্মপক্ষ সমর্থন ও নির্যাতিতার পরিবারের প্রতি সমবেদনা রেখে  সুনীল কুমার চৌধুরীর আরও সংযোজন, ” নির্যাতিতার পরিবারের  সঙ্গে আমরা আছি, থাকব। ওদের প্রতিটি বিষয় জানানো হচ্ছে, ওদের নিরাপত্তাও দিতে চাই। ধর্ষণে সরাসরি অভিযুক্ত ১ জন, বাকিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। ৪৮ ঘণ্টার মধ্যে সবাইকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। রাত ৩টে ৩৮ মিনিটে হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে ঘটনার বিষয়ে অবহিত করে। ঘটনা জানতে পারার সঙ্গে সঙ্গে আমরা গিয়েছি, ঘটনাস্থল ঘিরেছি। যেভাবে তদন্ত চলছে তাতে আমরা সন্তুষ্ট। তদন্তে নেমে পাঁচজনকে আমরা গ্রেফতার করেছি। নির্যাতিতার ফোন উদ্ধার করেছি।”

মঙ্গলবার দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে অভিযুক্তদের ঘটনাস্থলে এনে পুনর্নির্মাণের কাজ শুরু করে পুলিশ। পরাণগঞ্জের জঙ্গলে তাদের নিয়ে যাওয়া হয়। সেখানেই ঘটনার পুনর্নির্মাণের কাজ করেন তদন্তকারী অফিসাররা। ওই দিন কী ঘটেছিল, সব পুঙ্খানুপুঙ্খ জানার চেষ্টা করে পুলিশ। গোটা জঙ্গল ঘিরে ফেলা হয়। বুধবার অভিযুক্তদের মেডিক্যাল টেস্ট করা হবে বলে জানা গিয়েছে। মঙ্গলবার সকালে ধৃত শেখ নাসিরুদ্দিন ও শেখ রিয়াজউদ্দিনের বাড়িতে পৌঁছায় পুলিশ। অভিযুক্তদের ঘরে নিয়ে গিয়ে তল্লাশি অভিযান চালানো হয়। বাজেয়াপ্ত করা হয় অভিযুক্তদের সেদিনের ব্যবহৃত জামা কাপড়।

রবিবার ও সোমবার, এই দু‘দিনে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে তাঁদের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পরের দিন একসঙ্গেই ৫ জনকে আদালতে তোলা হবে। তার আগে সব তথ্য হাতে পেতে মরিয়া পুলিশ। নির্যাতিতার সহপাঠীকেও আটক করা হয়েছে। ৫ অভিযুক্তকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ। পাশাপাশি অভিযুক্তদের ডিএনএ পরীক্ষা করানোর প্রস্তুতিও নেওয়া হচ্ছে। এই ঘটনায় সহপাঠীর ভূমিকা কী সেটাও রয়েছে আতশকাঁচের তলায়।

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের