চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রতিশ্রুতি ভঙ্গ, বিজেপি ছাড়লেন অভিনেতা বনি

নিজস্ব প্রতিনিধিঃ একুশের বিধানসভা ভোটের আগে বিভিন্ন দলে তারকাদের যোগদান ছিল দেখার মত। সেই পথেই হেঁটেছিলেন অভিনেতা বনি সেনগুপ্ত। বিজেপিতে যোগদান করেছিলেন অভিনেতা। এখানেই শেষ নয়। মা পিয়া সেনগুপ্ত ও বান্ধবী কৌশানী মুখোপাধ্যায় যোগ দিয়েছিলেন তৃনমূলে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই মোহভঙ্গ হল অভিনেতার। সোমবার বিজেপি ছাড়লেন বনি। প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ এনে বিজেপির সঙ্গে সম্পর্ক চুকিয়ে দিলেন অভিনেতা। সোমবার সোশ্যাল মিডিয়ায় এদিন দল ছাড়ার কথা জানালেন বনি নিজেই। কিন্তু কী এমন প্রতিশ্রুতি যা ভঙ্গ হল যার জেরে দল ছাড়লেন অভিনেতা? এদিন টুইটে বনি লিখেছেন ‘বাংলা ছবির জগৎ নিয়ে যা যা করার প্রতিশ্রুতি ভারতীয় জনতা পার্টি’ দিয়েছিল তাঁর কিছুই রাখতে পারেনি’। ছবির জগৎ নিয়ে যা যা করার কথা বলা হয়েছিল তাঁর কিছুই করা হয়নি আমার মনে হয়না আগামি দিনেও তা কোনওভাবে করা হবে বলে। 

তবে ছেলের দল ছাড়ার আভাস অনেকদিন আগেই দিয়েছিলেন মা পিয়া সেনগুপ্ত। নভেম্বর মাসেই তিনি জানিয়েছিলেন দল ছাড়ার কথা বিজেপিকে মৌখিকভাবে অনেকদিন আগেই জানিয়েছিলেন বনি। খাতায় কলমে আজ তা প্রকাশ করলেন অভিনেতা। তবে রাজনীতির ময়দান ছেড়ে যাওয়ার কথা হয়তো এখনিই ভাবছেন না বনি। তাঁর কথাতেই স্পষ্ট যে আগামীদিনে মা ও বান্ধবীর পথ অনুসরণ করে বনি তৃণমূলে যোগ দিলেও দিতে পারেন। তবে এই মুহূর্তে তিনি কাজেই মন দিচ্ছেন। হাতে প্রচুর কাজ রয়েছে তাঁর। ভারত-বাংলাদেশ উভয় দেশেই এখন তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। আর কাজের চাপের মধ্যে এখন রাজনৈতিক ডামাডোলে থাকছেন না বনি।

Published by:

Share Link:

More Releted News:

দক্ষিণ ছেড়ে মুম্বইয়ে আল্লু, অন্তঃসত্ত্বা দীপিকার সঙ্গে অভিনয়ের জন্যই কী ঠিকানা বদলাচ্ছেন নায়ক?

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

হরর-কমেডিতেই বাজিমাত! দুই দিনেই ৬০ কোটির গণ্ডি পেরলো অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ