খুন হয়ে যাওয়ার আশঙ্কায় ভুগছেন কালিয়াচকের পঞ্চায়েত প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি,কালিয়াচক: এবার খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অনুগামী মহিলা তৃণমূল নেত্রী ও পঞ্চায়েত প্রধান শামসুন নেহার(Samsun Nehar)। কংগ্রেস থেকে তৃণমূলে আগত দলেরই একাংশের ষড়যন্ত্রে খুন হতে পারেন এমনই আশঙ্কার কথা জানান মালদা কালিয়াচক ২নং ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার। সেই আতঙ্কে কার্যত গৃহবন্দী হয়ে রয়েছেন তিনি। পঞ্চায়েত দপ্তরে যেতে ভয় পাচ্ছেন। নিরাপত্তারক্ষীর দাবী জানিয়ে ইতিমধ্যেই পুলিশের কাছে লিখিত আবেদন করেছেন তিনি। শুধু তাই নয় আক্রান্ত হতে পারেন। সেই আশঙ্কার কথাও লিখিত ভাবে জানানো হয়েছে পুলিশকে। যদিও এখনও পর্যন্ত কোনরকনম ব্যবস্থা গ্রহন করে নি পুলিশ। অভিযোগ পঞ্চায়েত প্রধানের।

প্রধান শামসুন নেহারের অভিযোগ কংগ্রেস থেকে সাতজন সদস্য তৃণমূলে যোগদানের পর থেকে অশান্তি শুরু হয়েছে। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে কাটমানি তুলছেন এই সদস্যরা। সম্প্রতি আবাস যোজনার ঘরের অনুমোদন এসেছে। সেই প্রকল্পের ক্ষেত্রেও ‘কাটমানি’ দাবী করে। প্রতিবাদ করেছিলেন তিনি ও তাঁর স্বামী নাসির আহমেদ ওরফে সাগর । এরপরই গত বৃহস্পতিবার পঞ্চায়েত দপ্তরে বৈঠক করার অজুহাতে তাঁর স্বামী নাসির আহমেদের উপর চড়াও হয়। লোহার রড দিয়ে মাথায় আঘাত করে খুন করার চেষ্টা করে ফেকু মোমিন,নাসির আহমেদরা।

কোনক্রমে পালিয়ে প্রাণে বাঁচেন। বর্তমান গুরুতর জখম হয়ে এক নাসিংহোমে চিকিৎসাধীন। এই ঘটনার পর রীতিমত আতঙ্কিত তিনি। খুন হয়ে যেতে পারেন এমনই আশঙ্কা করছেন তিনি। তাঁর অভিযোগ বিধানসভা নির্বাচন আসন্ন। কংগ্রেসের সাথে যোগসাজশ করে তাঁকে প্রধান পদ থেকে বা এলাকা থেকে সরিয়ে তৃণমূলের দুর্নাম করতে চাইছে। কার্যত কংগ্রেসের হয়ে কাজ করছেন। এলাকার সমাজবিরোধীদের মদত নিয়ে এমনটা করা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি কংগ্রেস ইতিমধ্যেই শুরু হয়েছে দুই পক্ষের রাজনৈতিক তরজা।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়