চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে দুবাই যাওয়ার অনুমতি দিল দিল্লি হাইকোর্ট

অবশেষে দীপাবলি অনুষ্ঠানে দুবাই যাওয়ার জন্যে দিল্লি হাইকোর্টে অনুমতি পেলেন অভিনেতা রাজপাল যাদব। তবে তাঁকে এক লক্ষ টাকা জমা দিয়ে দুবাই ভ্রমণে যেতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে দীপাবলি অনুষ্ঠানে দুবাই যাওয়ার জন্যে দিল্লি হাইকোর্টে অনুমতি পেলেন অভিনেতা রাজপাল যাদব। তবে তাঁকে এক লক্ষ টাকা জমা দিয়ে দুবাই ভ্রমণে যেতে হবে। মঙ্গলবার (১৪ অক্টোবর) দিল্লি হাইকোর্টের বিচারপতি স্বর্ণকান্ত শর্মা এই নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আদালতের রেজিস্ট্রিতে ১ লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট রসিদ জমা দিয়ে তবে বিদেশে যেতে পারবেন ‘ভুল ভুলাইয়া’ অভিনেতা। সঙ্গে অভিনেতাকে তাঁর ফোন নম্বর, ইমেল, যেখানে যাচ্ছেন তার ঠিকানা, সবটাই জমা রেখে যাওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি। এবং এই ফোন নম্বর গুলি যেন ১৭ থেকে ২০ তারিখের মধ্যে তাঁর ভ্রমণ কালে সক্রিয় থাকে। দীপাবলি উদযাপনের দুবাইয়ে আয়োজিত বিহার কানেক্ট গ্লোবাল সামিট অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যোগ দিচ্ছেন রাজপাল। আর সেখানে যাওয়ার জন্যে আদালতের অনুমতি চেয়েছিলেন অভিনেতা। কারণ তাঁর পাসপোর্ট জমা ছিল। তাঁর স্ত্রীর পাসপোর্টও জমা রয়েছে। অবশেষে আদালত তাঁকে দুবাই যাওয়ার অনুমতি দিল। কিন্তু তাঁকে দুবাই থেকে ফিরে এসে আবারও পাসপোর্ট জমা রাখতে হবে।

উল্লেখ্য, রাজপাল যাদবকে কারকারডুমা আদালত একটি চেক বাউন্স মামলায় দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছে। তবে, ২০২৪ সালের জুন মাসে, হাইকোর্ট তাঁর সাজা স্থগিত করে। হাইকোর্ট বলে যে রাজপাল যাদব অভ্যাসগত অপরাধী নন, তাই তার সাজা স্থগিত করা হয়েছে। প্রকৃতপক্ষে, চেক বাউন্স মামলায় রাজপাল যাদবকে দোষী সাব্যস্ত করার পর, কারকারডুমা আদালত তাকে ১ কোটি ৬০ লক্ষ (১ কোটি ৬০ লক্ষ টাকা) জরিমানা করেছিল। রাজপাল যাদবের স্ত্রী রাধাকেও প্রতি মামলায় ১ কোটি ৫০ লক্ষ (১ কোটি টাকা) জরিমানা করেছিল। দুজনকেই সাতটি চেক বাউন্স মামলায় সাজা দেওয়া হয়েছিল। অভিযোগ, ২০১০ সালের এপ্রিল মাসে ‘আতা পাতা লাপাতা’ ছবিটি সম্পূর্ণ করার জন্য মুরলি প্রজেক্ট প্রাইভেট লিমিটেডের কাছ থেকে সাহায্য চেয়েছিলেন রাজপাল। ৩০ মে, ২০১০ তারিখে, উভয়ের মধ্যে একটি চুক্তি হয় এবং সংস্থাটি রাজপাল যাদবকে ৫ কোটি ঋণ দেয়।

চুক্তি অনুসারে, রাজপালকে সুদ সহ ৮ কোটি টাকা পরিশোধ করতে হয়েছিল। তবে, তিনি প্রথমবার এই পরিমাণ অর্থ পরিশোধ করতে ব্যর্থ হন। পরবর্তীকালে, চুক্তিটি তিনবার নবায়ন করা হয়। এরপর ২০১২ সালে ৯ অগস্ট চূড়ান্ত চুক্তিতে, অভিযুক্ত রাজপাল যাদব অভিযোগকারীকে ১১,১০,৬০,৩৫০ (১১০,৬০,৩৫০ টাকা) ফেরত দিতে সম্মত হন। কিন্তু রাজপাল যাদবের কোম্পানি এই পরিমাণ অর্থও পরিশোধ করতে ব্যর্থ হয়। এরপর রাজপাল যাদব তার আত্মপক্ষ সমর্থনে আদালতকে বলেন যে তিনি মুরলি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড থেকে কোনও ঋণ নেননি। বরং তিনি মুরলি প্রজেক্টস কোম্পানিতে টাকা বিনিয়োগ করেছিলেন। তবে, কর্কারডুমা আদালত তার যুক্তি খারিজ করে দেয় এবং তাকে চেক বাউন্সের জন্য দোষী সাব্যস্ত করে। এর আগেও চলতি বছরে একটি ছবি প্রচারণার সময় রাজপাল কে বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি দিল্লি হাইকোর্ট। তবে এবার সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য দিল্লি হাইকোর্ট তাঁর দুবাই ভ্রমণ মঞ্জুর করেছে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের