জয়সলমীর-যোধপুর হাইওয়েতে চলন্ত বাসে ভয়াবহ আগুন, ঝলসে মৃত্যু কমপক্ষে ২০ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি: ভয়াবহ দুর্ঘটনা! জয়সলমীর-যোধপুর হাইওয়েতে চলন্ত বাসে ভয়াবহ আগুন। ঝলসে মৃত্যু কমপক্ষে ২০ জনের। মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেলে রাজস্থানে র জয়সলমীরে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি জয়সলমীর থেকে যোধপুর যাচ্ছিল। তখনই হঠাৎ আগুন লেগে যায় বলে খবর। এই ভয়াবহ দুর্ঘটনায় পোখরানের বিজেপি বিধায়ক এখনও পর্যন্ত ২০ জনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। আজ বিকেল সাড়ে তিনটে নাগাদ জয়সলমীর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে থাইয়াত গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসের পেছন দিক থেকে ধোঁয়া উঠতে শুরু করলে যাত্রীরা চিৎকার করে ওঠেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ বাসটি বিকেল ৩টের দিকে ৫০ জনের বেশি যাত্রী নিয়ে যোধপুরের উদ্দেশ্যে রওনা হয়। থাইয়াত গ্রামটি অতিক্রম করার সঙ্গে সঙ্গেই বাসের পেছন দিক থেকে ধোঁয়া বের হতে শুরু হয়।  কিছুক্ষণের মধ্যেই পুরো বাসটিতে আগুনে ধরে যায়। যাত্রীরা চিৎকার করে ওঠেন। এ বাঁচার জন্যে লোপাথাড়ি ছোটাছুটি করতে থাকেন। অনেকেই প্রাণ বাঁচাতে জানালা এবং দরজা দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। কিন্তু ২০ জনের মতো যাত্রী বাসের মধ্যেই ঝলসে মারা যান। তাৎক্ষণিকভাবে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। যাত্রীদের উদ্ধারের চেষ্টা করেন। কাছের জলের উৎস থেকে জল এবং বালি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে খবর পেয়ে দমকল ও পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নিয়ন্ত্রণে আনেতে তাদের প্রায় এক ঘন্টা সময় লাগে।

পৌর কাউন্সিলের একজন দমকলকর্মী জানিয়েছেন,  “খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যেই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু ততক্ষণে বাসটি সম্পূর্ণরূপে আগুনে পুড়ে যায়। আমরা যখন পৌঁছই, তখন আমরা কাউকে জীবিত খুঁজে পাইনি। যাকে আমরা উদ্ধার করতে পারতাম।”

স্থানীয় বাসিন্দা এবং পুলিশের সহায়তায়, আহতদের তিনটি অ্যাম্বুলেন্সে করে জয়সলমীরের জহর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর দগ্ধদের প্রাথমিক চিকিৎসার পর যোধপুরে স্থানান্তর করা হয়। দুর্ঘটনার পর, রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা পটনায় প্রচারণার কর্মসূচি স্থগিত করে জয়সলমীরে পৌঁছন। তিনি জয়সলমীরে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসটি পরিদর্শন করেন। দুর্ঘটনায় সাহায্য ও সহায়তার জন্য সেনা সদস্য এবং স্থানীয় নাগরিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই ঘটনায় রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেন, ‘জয়সলমির থেকে যোধপুরগামী একটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অসংখ্য হতাহতের খবর আমরা পেয়েছি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি যে যারা এই দুর্ঘটনায় ন্যূনতম আহত হয়েছেন, তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠুক। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, যদিও প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট বা ইঞ্জিন অতিরিক্ত গরম হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই ঘটনায় পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং তদন্ত শুরু করেছে।”

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে