ফ্লোরাল শেরওয়ানিতে চমক, বহু বছর পর র‍্যাম্প মাতালেন সলমান খান, মুগ্ধ ভক্তরা

বলিউডের অন্যতম এলিজেবল বেচলর নায়ক তিনি। বিয়ে করেন নি। অন্যতম স্টাইলিস্ট এবং হ্যান্ডসামও বটে। তাঁর স্টাইল সেনসেশন এখনও ঘায়েল করে দিতে পারে তরুণ সমাজকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: র‌্যাম্প ওয়াকে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন বলিউড সুপারস্টার সলমান খান। যা ফের প্রমাণ করল যে, এই বয়সেও সুপারস্টারের স্টাইল এবং ক্যারিশমা হারায় নি। কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নজরে এখন সলমান খান। তাই বর্তমানে কঠোর নিরাপত্তায় মুড়ে তাঁকে তাঁর প্রতিশ্রুতিশীল কাজ গুলো সম্পূর্ন করতে হয়। বলিউডের অন্যতম এলিজেবল বেচলর নায়ক তিনি। বিয়ে করেন নি। অন্যতম স্টাইলিস্ট এবং হ্যান্ডসামও বটে। তাঁর স্টাইল সেনসেশন এখনও ঘায়েল করে দিতে পারে তরুণ সমাজকে। যাই হোক, বহুদিন পর ফ্যাশন শোয়ে র‌্যাম্প ওয়াকে দেখা গেল সুপারস্টারকে।

সোমবার (১৩ অক্টোবর) মুম্বইতে একটি জমকালো শো-এর মাধ্যমে ইন্ডাস্ট্রিতে ৩৫ বছর পূর্তি উদযাপন করেছেন ডিজাইনার বিক্রম ফদনিসের। তাঁর শোতেই শো স্টপার হয়েছিলেন সলমান খান। এদিন জমকালোভাবে এন্ট্রি নেন সলমান। যা সবাইকে অবাক করে দিয়েছিল। আলো নিভে যাওয়ার সঙ্গে সঙ্গে সঙ্গীতের সুর বেজে উঠলে সলমান মঞ্চের কেন্দ্রবিন্দুতে উপস্থিত হন। প্রত্যাশা অনুযায়ী, তাঁকে দেখতে ভিড় উপচে পড়ে। আসলে ফ্যাশন জগৎ থেকে বহু বছর দূরে ছিলেন সুপারস্টার। তাই সলমানের উপস্থিতি ভক্তদের মনে উত্তেজনার ঢেউ বয়ে আনে। ফদনিস একজন কালজয়ী কারুশিল্প এবং বিলাসবহুল পোশাকের উদযাপন করেছেন এই শোয়ের মাধ্যমে। সেখানেই শেরওয়ানি লুকে সলমানের উপস্থিতি সকলের মন কেড়ে নিয়েছে, এদিন সলমান একটি অসাধারণ কালো শেরওয়ানি পরেছিলেন।

 

 

View this post on Instagram

 

A post shared by Varinder Chawla (@varindertchawla)

সেখানে আধুনিক সূক্ষ্মতার সঙ্গে ক্লাসিক ভারতীয় সেলাইয়ের মিশ্রণ ছিল। এছাড়াও পোশাকটিতে সোনালী এবং গোলাপী রঙে জটিল ফুলের সূচিকর্মে সজ্জিত ছিল। বন্ধগলা জ্যাকেট ছিল। জ্যাকেটের নীচে, তিনি পুরো হাতা এবং ন্যূনতম বিবরণ সহ একটি সাধারণ কালো কুর্তা পরেছিলেন। সঙ্গে আরামদায়ক পাঠানি-ধাঁচের ট্রাউজার্সের কম্বো ছিল। তাঁর লুকটি সম্পূর্ণ করেছিল মসৃণ কালো পোশাকের জুতা। তার কালো ঘন চুলের সঙ্গে সুন্দর ভাবে সাজানো গোঁফ, তাঁর লুকটিকে সম্পন্ন করে ছিল। তবে এই শোয়ে শুধু সলমানের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বন্ধু এবং প্রাক্তন সহ-অভিনেত্রী সুস্মিতা সেনের পুনর্মিলন হয়েছে। যিনি এই শোয়ে উপস্থিত ছিলেন। এছাড়াও ছিলেন, সোনাক্ষী সিনহা-জহির ইকবাল, তাপসী পান্নু, সিদ্ধান্ত চতুর্বেদী, রীতেশ দেশমুখ-জেনেলিয়া দেশমুখ-সহ অনেকে।

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের