জুবিন গর্গের পরিবারের সঙ্গে দেখা করতে শুক্রবার অসম যাচ্ছেন রাহুল গান্ধি

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: জনপ্রিয় গায়ক জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় আগেই শোকপ্রকাশ করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি। এবার প্রয়াত গায়কের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আগামী শুক্রবার অসম যাচ্ছেন তিনি। প্রয়াত শিল্পীর স্ত্রী গরিমা শইকিয়ার সঙ্গে আলাদা করে কথা বলবেন রাহুল

সিঙ্গাপুরে নর্থইস্ট ফেস্টিভ্যালে গান গাইতে গিয়েছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গ। গত ১৯ সেপ্টেম্বর স্কুবা ডাইভিং করতে গিয়ে সমুদ্রের নিচেই অসুস্থ হয়ে পড়েন। তাঁকে দ্রুত সিঙ্গাপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা শেষ মুহূর্ত পর্যন্ত তাঁকে প্রাণে বাঁচানোর চেষ্টা করে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি। জুবিন গর্গের অকাল মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েন তাঁর অগণিত শিষ্যরা। জনপ্রিয় সঙ্গীতশিল্পীর মৃত্যুর ঘটনা নিয়ে অতি সক্রিয় হয়ে পড়েন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। একাধিক এফআইআর দায়ের করা হয় অসমের বিভিন্ন থানায়। যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছিল তাদের মধ্যে ছিলেন নর্থইস্ট ফেস্টিভ্যালের আয়োজক শ্যামকানু মহান্ত ও জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা। এমনকি গায়কের মৃত্যুর ঘটনা যে স্বাভাবিক নয় তা প্রমাণে বিশেষ তদন্তকারী দল গঠনও করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী।তবে হিমন্তের এই অতি সক্রিয়তা পছন্দ করেননি প্রয়াত গায়কের  স্ত্রী গরিমা শইকিয়া। তিনি সমস্ত এফআইআর প্রত্যাহারের আর্জি জানিয়েছিলেন। সেই সঙ্গে জুবিনের মৃত্যু নিয়ে কোনও নোংরা রাজনীতি না করারও কাতর অনুরোধও জানিয়েছিলেন গরিমা। যদিও গায়ক পত্নীর সেই আর্জিতে সাড়া দেননি অসমের মুখ্যমন্ত্রী।

জুবিনের মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই শেখরজ্যোতি গোস্বামী ও সঙ্গীতশিল্পী অমৃতপ্রভা মহান্ত-সহ বেশ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি সিট তদন্তের উপরে বিশেষ নজরদারির জন্য বিচারবিভাগীয় তদন্ত কমিশনও গঠন করা হয়েছে। ওই বিচারবিভাগীয় তদন্ত কমিশনের নেতৃত্বে থাকছেন গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি সৌমিত্র শইকিয়া।

 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে