হোয়াইট ওয়াশের পর জরিমানাও হল ভারতীয় ক্রিকেটারদের

দক্ষিণ আফ্রিকায় টেস্টের পর ওয়ান ডে সিরিজও হারতে হয়েছে ভারতকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ আফ্রিকায় টেস্টের পর ওয়ান ডে সিরিজও হারতে হয়েছে ভারতকে। টেস্ট সিরিজে একটি ম্যাচ জিতলেও, ওয়ান ডে সিরিজে কোনও ম্যাচে জয় পায়নি টিম ইন্ডিয়া। তিন ম্যাচের তিনটিতেই হারতে হয়েছে কে এল রাহুল অ্যান্ড কোম্পানিকে। ফলে একদিনের সিরিজে হোয়াইট ওয়াশ হয়েই ফিরছে তারা। তবে ‘গোদের ওপর বিষফোঁড়া’-র মতো তাদের ওপর পড়ে গেল জরিমানার কোপ।

কেপ টাউনে তৃতীয় ওয়ান ডে ম্যাচে মন্থর বোলিং করার জন্য শাস্তি পেতে হচ্ছে রাহুল, কোহলি, বুমরাহদের। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্ট টিম ইন্ডিয়াকে জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছেন।

আইসিসি-র তরফ থেকে জানা গিয়েছে, নির্ধারিত সময়ের থেকে দুই ওভার পিছিয়ে ছিলেন ভারতীয় বোলাররা। যার জেরে দলের সব ক্রিকেটারদের ৪০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে।

নিয়ম অনুযায়ী, পিছিয়ে থাকলে ওভার প্রতি ২০ শতাংশ করে জরিমানা করা হবে। এক্ষেত্রে ভারতীয় দল কেপ টাউনে দুই ওভার পিছিয়ে ছিল। তাই ক্রিকেটারদের ম্যাচ ফি-র ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। অধিনায়ক রাহুলও এই শাস্তি মেনে নিয়েছেন।   

 

 

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার