ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান গ্রেফতার হওয়ার পরের দিন জামিন পেলেন আদালতে

Share:

নিজস্ব প্রতিনিধি,ঘাটাল: অভিষেক বন্দ্যোপাধ্যায় এর সই নকল করে দলীয় প্যাডের পাতা তৈরি করে টাকা তোলার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ঘাটাল পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বিভাস চন্দ্র ঘোষ(Ex Chairman Bivas Chandra Ghosh)। মঙ্গলবার তাকে গ্রেফতার করেছিল ঘাটাল থানা। বুধবার আদালতে পেশ করার পর জামিন পেলেন বিভাস চন্দ্র ঘোষ। তবে তার জামিনে বেশকিছু শর্ত আরোপ করেছে আদালত। একটি চিঠি social মাধ্যমে ঘুরে বেড়াচ্ছিল। সেখানে বিভাস ঘোষকে জেলা সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছে এই বিষয়টি সামনে রেখে সে নাকি বিভিন্ন জায়গা থেকে টাকা তুলছিলেন। পরপর দু’বারের পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসতে তৃণমূল নেতৃত্ব পুলিশকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়।

সেই অনুযায়ী মঙ্গলবার ঘাটাল পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিভাস ঘোষকে ডেকে পাঠায় পুলিশ। দীর্ঘক্ষন ঘাটাল থানার অফিসাররা তাকে জিজ্ঞাসাবাদ করার পর বক্তব্যে অসংগতি পেলে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে  তিনি লক্ষাধিক টাকা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তুলেছেন। এরপর বুধবার ঘাটাল মহকুমা আদালতে(Ghatal Court) বিভাস ঘোষকে হাজির করা হলে শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করে আদালত। তদন্তের স্বার্থে আগামী দুই সপ্তাহ তাকে থানায় হাজিরা দিতে বলা হয়। পুলিশি তদন্তে পূর্ণ সহযোগিতা করা নির্দেশ দেওয়া হয়। আগামী ২৯ অক্টোবর আদালতে তদন্ত রিপোর্ট জমা দেবে পুলিশ। তারপর পরবর্তী নির্দেশ দেবে আদালত।

ঐদিন আদালতে তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের নির্দেশে ব্যক্তিগত জামিন পাওয়ার পর তৃণমূল কাউন্সিলর এবং প্রাক্তন ঘাটালের চেয়ারম্যানের মন্তব্য তিনি দলীয় চক্রান্তের শিকার হয়েছেন। তার দাবি তিনি দুবারের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। পুরো আইন সম্পর্কে তিনি জানেন। আর ওই চিঠি প্রসঙ্গে তিনি কিছুই জানেন না। বিভাস ঘোষের আইনজীবী অভিযোগ করেন পুলিশ জিজ্ঞাসাবাদ এর জন্য তাকে ডেকে গ্রেফতার করে। কিন্তু আদালত কেস ডায়েরী খতিয়ে দেখার পর শর্ত সাপেক্ষে তার মক্কেলকে জামিন দেন।

স্বাদে ও গন্ধে অতুলনীয়, বানিয়ে নিন দক্ষিণী স্বাদের মেদু বড়া

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়

ফলপ্রকাশ উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের, পাশের হারে কোন জেলা এগিয়ে?

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বাংলায় শীতের দফারফা করবে বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

জমে যাবে দুপুরের ভোজ! বানিয়ে নিন জিভে জল আনা ‘ওল চিংড়ি কষা’

চিকিৎসার জন্য ভিন রাজ্যে নয়, বাংলায় হবে আরও ৪টি মেডিক্যাল কলেজ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

সকাল থেকে রুদ্ধশ্বাস অভিযান, অবশেষে পুলিশের জালে আসানসোলের কুখ্যাত দুষ্কৃতী প্রতাপ

আর কিছুক্ষণের মধ্যেই প্রকাশিত হবে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফলাফল, কোথায় দেখবেন রেজাল্ট?

সরকারের অপেক্ষায় বসে না থেকে ৩.২ কিমি রাস্তা তৈরির কাজ শুরু করলেন গ্রামবাসীরা

বিয়ের মরশুমে মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে এক ধাক্কায় অনেকটা বাড়ল সোনা-রুপোর দাম

কলকাতা হাইকোর্টের নির্দেশে হলদিয়া আদালতে আত্মসমর্পণ কংগ্রেস নেতা মিলনের