চাইনিজ-প্রেমী কালী! পুজোর ভোগে চাউমিন, স্টিকি রাইসে তৃপ্ত দেবী

Share:

নিজস্ব প্রতিনিধি: চাউমিন, স্টিকি রাইস থেকে সবজি! এখানকার দেবী খেতে ভালবাসেন চাইনিজ ভোগ। হ্যাঁ, জানলে অবাক হবেন তবে এটাই ট্যাংরার বিখ্যাত ‘চাইনিজ কালী মন্দির’-এর বিশেষত্ব।

১৮০০ সালের পর থেকে চিনা সম্প্রদায়ের মানুষেরা প্রথম এই শহরে আসতে শুরু করেন। টেরিটি বাজার পেরিয়ে তারা বসতি গড়েন ট্যাংরা অঞ্চলে, যেখানে একটা সময়ে চামড়ার ব্যবসা রমরমিয়ে উঠেছিল। প্রায় ষাট-সত্তর বছর আগে এই মন্দিরে ছিল একটি গাছের তলায় সিঁদুর মাখানো কালো পাথর। স্থানীয়দের বিশ্বাস, এক সময়ে এক চিনা শিশুর কঠিন অসুখ কোনও চিকিৎসাতেই সারছিল না। তার বাবা-মা তখন সেই পাথরের কাছেই মন থেকে প্রার্থনা জানান। আর এর পরেই ঘটে এক অলৌকিক ঘটনা, সুস্থ হয়ে ওঠে শিশুটি! ভক্তি আর কৃতজ্ঞতা থেকে সেই পরিবার এবং স্থানীয় চিনা মানুষেরা মিলে তৈরি করেন এই মন্দির।

বর্তমানে এখানকার দেবীর সেবায় শুধু বাঙালি পুরোহিতই নন, চিনা বংশোদ্ভূতরাও যুক্ত রয়েছেন। পুজো হয় হিন্দু রীতি মেনেই, কিন্তু সঙ্গে যোগ হয় চিনা সংস্কৃতির ছোঁয়া। চন্দনের গন্ধে, ধূপের ধোঁয়ায়, কাগজ পোড়ানোর আচার মিলে তৈরি হয় এক অদ্ভুত সমন্বয়। অশুভ আত্মাকে তাড়াতে হাতে তৈরি কাগজ পোড়ানো হয় আর দীপাবলির রাতে জ্বলে লম্বা চিনা ধূপকাঠি। সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এই মন্দিরের প্রসাদ। ফল, মিষ্টির পাশাপাশি এখানে দেবীকে নিবেদন করা হয় চাউমিন, চপসুই ও সবজি দিয়ে তৈরি অন্যান্য চিনা খাবার। হিন্দু-চিনা ঐতিহ্যের এই অপূর্ব মিলনক্ষেত্র আর তার ইতিহাস জানতে, এক বার ঘুরে আসতেই পারেন এই মন্দির থেকে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার