ফের সক্রিয় ইডি, বালিপাচার মামলার তদন্তে কলকাতা সহ একাধিক জায়গায় সকাল থেকে শুরু তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি: গত সেপ্টেম্বরে বালি পাচার মামতার তদন্তে নেমে বড় সাফল্য পেয়েছিল ইডি। ঝাড়গ্রামে বালি ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে ১২ লাখ টাকা নগদ উদ্ধার । সেই বালিপাচার মামলার তদন্তে ফের ময়দানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। লক্ষ্মীবারের সকাল থেকেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা কলকাতা, আসানসোলের বেশ কয়েকটি জায়গায় শুরু করে তল্লাশি। ঝাড়গ্রামের লালগড় এবং গোপীবল্লভপুরে শুরু হয়েছে তল্লাশি।

কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে ইডি তল্লাশি শুরু করেছে।  বালি সিন্ডিকেট ও বালি পাচার তদন্তে একযোগে ৭ জায়গায় হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জানা গিয়েছে এই মামলায়র সঙ্গে যুক্ত থাকার সন্দেহে তদন্তকারী অফিসাররা আসানসোলের মুরগাশোল এলাকায় মণীশ বাগারিয়া নামের এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালাচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বালির কারবারের সঙ্গে মণীশ দীর্ঘ দিন ধরেই যুক্ত। পাশাপাশি গোপীবল্লভপুরে ব্যবসায়ী সৌরভ রায়ের বালি খাদানেও চলছে তল্লাশি। সকাল থেকে কলকাতার বেন্টিঙ্ক স্ট্রিট এলাকায় অভিযান চালাচ্ছে সংস্থা। সেখানে একটি সংস্থার অফিসে তল্লাশি চালানো কথা থাকলেও প্রাথমিকভাবে জানা গিয়েছে ওই অফিসে প্রবেশ করতে পারেননি তদন্তকারীরা।

গত মাসেই সৌরভ রায়ের  ২টি বালি  খাদানে তল্লাশি চালিয়েছিল। সেই সময়ে তল্লাশির সময়ে প্রচুর টাকা এবং নথি উদ্ধার হয়েছিল। ইডি সূত্রে জানা গিয়েছিল ৯ সেপ্টেম্বর মেদিনীপুরের বালি ব্যবসায়ী সৌরভ রায়ের বাড়ি থেকে প্রায় ৬৫ লক্ষ টাকা  ও গোপীবল্লভপুরে আর এক ব্যবসায়ীর বাড়ি থেকেও প্রায় ২৫ লক্ষ টাকা উদ্ধার  হয়েছিল।  সেই সূত্র ধরেই আজকের তল্লাশি অভিযান শুরু হয়েছে।  রাজ্যের একাধিক জায়গা থেকে বালি পাচারের অভিযোগ সামনে এসেছিল।

মমতার পর এবার ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে এফআইআর দায়ের

গারুলিয়া পুরসভার দুর্নীতির বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি অর্জুন সিংহের

একাদশীর জন্য কুরবানি ঈদ উদযাপন পিছিয়ে দিল মুসলিম সম্প্রদায়, কোথায় ঘটল এমন ঘটনা?

বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হতে পারে, ভ্রান্ত চিন্তায় আত্মঘাতী গৃহবধূ

থমকে যাওয়া পৌর পরিষেবায় গতি আনতে জেলাশাসকের অফিসে বিশেষ বৈঠক

অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম প্রকাশ, প্রকল্পের বিশদ তথ্য দিলেন মুখ্যমন্ত্রী

জুনেই ATM থেকে তুলতে পারবেন পিএফের টাকা, জানালেন মন্ত্রী

তীব্র যানজট–পানীয় জলের সংকটে বিপর্যস্ত দার্জিলিং, পর্যটন মরশুমে নাকাল পর্যটকরা

বৃহস্পতিবার কুরবানি ঈদ, রাজ্যে জারি হাই অ্যালার্ট, খোলা রাস্তায় নমাজ নিষিদ্ধ

প্রচণ্ড গরমেও এসি বন্ধ করে দিয়েছিলেন নার্স, ছটফট করতে করতে মৃত্যুর কোলে ছয় নবজাতক

প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি, ইডি অফিসারদের উপরে পাথর বৃষ্টি সিপিআইএম কর্মীদের

প্রবল ঝড়-বৃষ্টি ধেয়ে আসছে কলকাতা সহ একাধিক জেলায়, জারি লাল ও হলুদ সতর্কতা

ত্বিশা শর্মার শাশুড়ির জামিন বাতিলের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ সিবিআই

হামে শিশু মৃত্যুর ঘটনায় গ্রেফতারি এড়াতে বাংলাদেশ ছেড়ে পালালেন মোল্লা ইউনূস