কচুরি খেতে গিয়ে গাড়ি রাখা নিয়ে বচসা! ইছাপুরে যুবককে পিটিয়ে খুনের অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: সামান্য কচুরি যে প্রাণ কেড়ে নিতে পারে ভুলেও কেউ ভাবেননি। উত্তর ২৪ পরগনার ইছাপুরে ভয়ানক ঘটনা। কচুরি খেতে গিয়ে গাড়ি রাখা নিয়ে বচসার জেরে প্রাণ হারালেন এক যুবকের। গাড়ি রাখাকে নিয়ে বিবাদে পাশাপাশি চড়-ঘুসি মারার অভিযোগ উঠেছে সৌভিক রায় নামের এক যুবকের বিরুদ্ধে। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে।

কচুরি খাওয়া নিয়ে বচসার জেরে মৃত্যুকে ঘিরে এলাকাজুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে মৃত যুবকের নাম দিলীপ দাস। তিনি উত্তর ২৪ পরগনার ইছাপুর নবাবগঞ্জ বাজারপাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে দিলীপ দাস দুই বন্ধুকে নিয়ে কন্টাধারে কচুরি খেতে গিয়েছিলেন। কচুরি খাওয়ার সময়ে কচুরির দোকানের উলটোদিকের একটি বাড়ির সামনে রেখেছিলেন তাঁদের চারচাকা গাড়িটি। সেই গাড়ি রাখা নিয়েই যাবতীয় সমস্যার সূত্রপাত। অভিযোগ, উঠেছে গাড়ি দেখেই ওই বাড়ির সদস্যরা গাড়ির কাঁচ ভেঙে দিয়ে দিলীপের দিকে এগিয়ে যান। দিলীপের বন্ধুরা ঘটনার প্রতিবাদ করলে সৌভিক রায় এক যুবকের সঙ্গে তাদের চরম বচসা শুরু হয়।

স্থানীয়রা বলছেন, বচসা থেকেই শুরু হয় হাতাহাতি। অভিযোগ বচসা চলাকালীন সৌভিক দিলীপকে এলোপাথাড়ি চড়, ঘুসি মারতে থাকে। তাতেই গুরুতর আহত হন দিলীপ দাস। অসুস্থ অবস্থায় তাঁকে বারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা করা যায়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। খবর দেওয়া হয় নোয়াপাড়া থানার পুলিশকে। ঘটনাস্থলে এসে পুলিশ অভিযুক্ত সৌভিক রায়কে আটক করেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই শহরে ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা, মাটি হবে ভাইফোঁটার বাজার!

দূষণ থেকে বাঁচতে এয়ার পিউরিফায়ার কেনার কথা ভাবছেন? মাথায় রাখবেন যে বিষয়গুলি

দীপাবলির আমেজে মাত্রাছাড়া মিষ্টিমুখ? হতে পারে একাধিক সমস্যা

শনির বক্রদৃষ্টিতে ঘোর অমাবস্যা! নভেম্বরে চরম সংকটে এই ৫টি রাশি

ভাতারে আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার যুবক

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক