আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড চাইল ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জুলাই অভ্যুত্থান দমানোর অপরাধে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ত‍ৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির দাবি জানাল মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ওই দাবি জানান ‘রাজাকার’ তথা ইউনূস সরকারের প্রধান কৌঁসুলি তাজুল ইসলাম। পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন যুক্তিতর্ক উপস্থাপন করার জন্য প্রস্তুতি নিতে এক সপ্তাহ সময় চেয়ে আবেদন করেন। যদিও সেই আর্জি খারিজ করে দিয়েছেন ট্রাইব্যুনালের প্রধান তথা জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম মর্তুজা মজুমদার। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।

গত বছরের ৫ অগস্ট পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের যৌথ ষড়যন্ত্রে ক্ষমতাচ্যূত হন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ঢাকা থেকে পালিয়ে দিল্লিতে গিয়ে রাজনৈতিক আশ্রয় নেন। গত ৮ অগস্ট অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেন মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানের সমর্থনে গঠিত ‘রাজাকার’ ও ‘আল-বদর’ বাহিনীর অন্যতম শীর্ষ নেতা মোল্লা মুহাম্মদ ইউনূস। তার নির্দেশেই বঙ্গবন্ধু কন্যা সহ তার মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে কয়েকশো খুনের মামলা দায়ের করা হয়। ওই মামলা বিচারের দায়িত্ব দেওয়া হয় জামায়াত ইসলামির কেন্দ্রীয মজলিশে শুরার সদস্য গোলাম মর্তুজা মজুমদারকে। সরকারের প্রধান কৌঁসুলি হিসাবে নিয়োগ করা হয় জামায়াত ইসলামীর শীর্ষ নেতা তথা স্বঘোষিত পাকিস্তানপ্রেমী মোহাম্মদ তাজুল ইসলামকে।

গত ১০ জুলাই শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই আন্দোলন দমনে ১৪০০ জনকে হত্যার উসকানি, প্ররোচনা ও নির্দেশ দান, ‘সুপিরিয়র কমান্ড রেসপনসেবলিটি’ এবং ‘জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজের’ মোট পাঁচ অভিযোগে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। জামায়াত ইসলামী এনসিপি-সহ মুক্তিযুদ্ধ বিরোধী দলগুলির তরফ থেকে দাবি জানানো হয়েছে আগামী নির্বাচনের আগেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলাতে হবে। তদারকি সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি সাংবাদিকদের জানান, ‘নির্বাচনের আগেই যাতে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর হয় তার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে থাকা তিন বিচারপতিকে নির্দেশ দেওয়া হয়েছে।’ তার ওই মন্তব্যের পরেই দ্রুত গতিতে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শেষ করার কাজে নেমেছে ট্রাইব্যুনাল।

‘ইরানের উপর ভয়ঙ্কর হামলা হবে’, চরম হুঁশিয়ারি ট্রাম্পের

তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলার জের, নিখোঁজ তিন ভারতীয় নাবিক, ক্ষুব্ধ নয়াদিল্লি

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলা, নিখোঁজ তিন ভারতীয় নাবিক

‘এনডিএ সরকার আসার পরে দেশের ভাগ্য বদলেছে’, দাবি মোদির

মালদহতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের রাখতে হোল্ডিং সেন্টারের সংখ্যা বেড়ে হল ৩

ডেবরায় সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে তৃণমূলের উপপ্রধান গ্রেফতার

‘জনতা জনার্দন আমার কাছে দেবতুল্য, তাদের সেবাই মূল মন্ত্র’, দৃপ্ত কণ্ঠে বললেন মোদি

‘রাস্তায় সরকারি বাসের সংখ্যা বাড়ানোই অগ্রাধিকার’, জানালেন পরিবহণ মন্ত্রী অর্জুন

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

স্কুল ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণের অভিযোগে শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ অভিভাবকদের

নিখোঁজের পর ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া নদী থেকে উদ্ধার সাংবাদিকের দেহ

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ