চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আবারও টিকা নিয়ে মৃত্যু পড়ুয়ার! এবার চুঁচুড়ায়

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে ১৫ থেকে ১৮ বছরের কিশোর কিশোরীদের কোভিড ভ্যাক্সিন দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে চলতি মাস থেকেই। কিন্তু সেই টিকাকরণ শুরু হওয়ার পর দেখা যাচ্ছে একদিকে সেই টিকা নিতে যেমন পড়ুয়াদের মধ্যে অনাগ্রহ, তেমনি টিকা নেওয়ার পরে ঘটছে মৃত্যুর ঘটনাও। কিছুদিন আগেই পূর্ব বর্ধমান জেলার কালনা মহকুমার পূর্বস্থলীতে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয় টিকা নেওয়ার পরে। যদিও রাজ্য স্বাস্থ্য দফতর এখনও মানতে রাজি হয়নি যে ওই পড়ুয়ার মৃত্যু টিকা নেওয়ার কারণেই হয়েছে। কিন্তু সেই বিতর্ককে আরও বাড়িয়ে দিল সোমবার এক স্কুলছাত্রীর মৃত্যুর ঘটনা। হুগলি জেলার সদর শহর চুঁচুড়াতে এদিন এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তার পরিবারের দাবি, টিকা নেওয়ার জেরেই মৃত্যু হয়েছে ওই ছাত্রীর।

জানা গিয়েছে, চুঁচুড়া শিক্ষামন্দির স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী অনুষ্কা দে(১৮) গত ৯ জানুয়ারি স্কুলে কোভিডের টিকা নিয়েছিল। তার পরিবারের দাবি, সেই টিকা নেওয়ার দিন থেকেই অনুষ্কার জ্বর এসেছিল। জ্বর যাতে কমে তার জন্য সে প্যারাসিটামলও খেয়েছিল। তারপর আর দুদিন জ্বর আসেনি, তবে হাতে ব্যথা ছিল। হাতে ব্যথা হওয়ায় বরফ দেন বাবা সুব্রত দে। কিন্তু সেই সময় থেকেই তার শরীর খুব দুর্বল হয়ে পড়ে,  মাথা ব্যথাও শুরু হয়। রবিবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। কার্যত ক্রমশ নেতিয়ে পড়তে শুরু করে দিয়েছিল সে। রাতেই তাকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু এদিন সকালে সেখানেই মারা যায় অনুষ্কা। তার বাবা-মার দাবি, টিকা নেওয়াতেই মারা গিয়েছে অনুষ্কা। তাঁদের মেয়ের আর অন্য কোনও অসুস্থতা ছিল না।

এপ্রসঙ্গে হুগলি জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমা ভুঁইঞাও জানিয়েছেন, ‘ঘটনাটি সম্পর্কে বিশদে খোঁজ নিয়ে দেখতে হবে। বহু ছাত্রছাত্রী টিকা নিচ্ছে। এমন ঘটনা ঘটেনি। কী কারণে ওই ছাত্রীর মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখতে হবে।’ পাশাপাশি, এদিন সামনে এসেছে আরও একটি চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, কোভিডের টিকা নিয়ে ভয় থাকার কারনে অনুষ্কার বাবা, মা, দাদা কেউই এখনও পর্যন্ত টিকা নেননি।   

Published by:

Share Link:

More Releted News:

অধ্যাপকদের ভোটে প্রিসাইডিং অফিসার নিয়োগ করে হাইকোর্টে মুখ পোড়াল জ্ঞানেশ গ্যাং

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

দ্বিতীয় দফার ভোটের আগে ভবানীপুরে জোরদার প্রচার সারবেন মমতা বন্দ্যোপাধ্যায়

LIVE

LIVE- প্রচারে ঝড় তুলতে উত্তর ও দক্ষিণে তৃণমূল সুপ্রিমো

অভিষেকের রোড শোয়ে জনজোয়ার, বিজেপি-সিপিএমে ভাঙন

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ