‘বিশ্বকাপে তুলতে না পারলে দেশ ছাড়বেন’, চ্যালেঞ্জ নিলেন ইতালির কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি: এক সময়ে বিশ্ব ফুটবলের অন্যতম সাড়া জাগানো দল ইতালি গত দুটি বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি। যদিও এবার খানিকটা হলেও বিশ্বকাপে খেলার টিকিট জোগাড় করার সম্ভাবনা রয়েছে। ইউরোপের বিশ্বকাপ বাছাইয়ে ‘আই’ গ্রুপে নিজেদের সর্বশেষ দুই ম্যাচে জয় পেয়েছে আজুরিরা। এস্তোনিয়াকে ৩-১ গোলে হারানোর পর গত সোমবার রাতে ইজরায়েলের বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছে। আর ওই জয়ের পরেই চ্যালেঞ্জ নিয়ে  ইতালি কোচ জেনারো গাত্তুসো বলেছেন, ‘চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে ২০২৬ সালের বিশ্বকাপে খেলার ছাড়পত্র পাইয়ে দিতে না পারলে দেশ ছেড়ে চলে যাবেন।’

গত জুনে লুসিয়ানো স্পালেত্তির জায়গায় ইতালির জাতীয় দলের কোচ হিসাবে দায়িত্ব নিয়েছিলেন গাত্তুসো। তাঁর অধীনে চার ম্যাচের সব কটিই জেতার পাশাপাশি ১৬ গোল করেছেন ইতালির ফুটবলাররা।  ইজরায়েলকে হারিয়ে ‘আই’ গ্রুপে শীর্ষে দুইয়ে থাকা নিশ্চিত করেছে আজুরিরা। তাতে অন্তত প্লে–অফ খেলা নিশ্চিত। তবে সরাসরি বিশ্বকাপে যেতে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হবে। আর তার জন্য অনেক জটিল সমীকরণ পেরোতে হবে। আগামী মাসে বিশ্বকাপ বাছাইয়ে মলদোভা ও নরওয়ের মুখোমুখি হবে চার বারের চ্যাম্পিয়ন ইতালি। ১৪ নভেম্বর মলদোভার মুখোমুখি হওয়ার পর ১৭ নভেম্বর ইতালির প্রতিপক্ষ নরওয়ে। সরাসরি বিশ্বকাপে খেলতে ইতালিকে নিজেদের দুটি ম্যাচই জিততে হবে। আর প্রার্থনা করতে হবে নরওয়ে যেন অন্য ম্যাচটিতেও পয়েন্ট হারায়।

তাঁর কোচিংয়ে দল চার ম্যাচে জয় পেলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ ইতালির কোচ গাত্তুসো। তাঁর কথায়, ‘এই জয়ের কোনও মূল্য নেই। বিশ্বকাপের মূলপর্বে পৌঁছনো লক্ষ্য। সেই লক্ষ্যপূরন করতে না পারলে ইতালি ছেড়ে চলে যাব।’ এসি মিলানের হয়ে চ্যাম্পিয়নস লিগ ও ইতালির হয়ে বিশ্বকাপজয়ী প্রাক্তন ফুটবলার বলেছেন, ‘ফেডারেশন, সভাপতি এবং বুফোঁকে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে। দল ১৬ গোল করবে ভাবিনি। এটা তাদের কৃতিত্ব। আমার অবদান খুব সামান্য।’

সইফ আলি খানের উপরে হামলার দায় স্বীকার বাংলাদেশি শরিফুলের, লঘু শাস্তির আর্জি

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন