Loading Sensex and Nifty...

যুবভারতীতে শিল্ড ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগানের হাড্ডাহাড্ডি লড়াই

Share:

নিজস্ব প্রতিনিধি: শতাব্দী প্রাচীন আইএফএ শিল্ডের ফাইনালে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুখোমুখি দুই চির শত্রু ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ইতিমধ্যেই প্রথমার্ধের খেলা শেষ। খেলার ফলাফল ১-১। ম্যাচের ৩৭ মিনিটে গোল করে লাল-হলুদকে এগিয়ে দেন হামিদ। প্রথমার্ধের সংযুক্ত সময়ে সমতা ফেরান সবুজ মেরুনের আপু্ইয়া।

শনিবার ম্যাচের শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে শুরু করে ইস্টবেঙ্গল। বিপিন সিংহ পর পর দু’বার মোহনবাগান রক্ষণে হানা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু বল ঠিকমতো রাখতে না পারায় গোল হয়নি। চার মিনিটের মাথায় প্রতি আক্রমণ থেকে ইস্টবেঙ্গলের রক্ষণ ভেদের চেষ্টা চালিয়েছিল মোহনবাগানের খেলোয়াড়েরা। আট মিনিটের মাথায় সাহালের থেকে পাস পেয়ে ম্যাকলারেন এবং কামিংস একে অপরের মধ্যে পাস খেলে লাল-হলুদের বক্সে হানা দেন। ম্যাকলারেনের পাস বাঁচিয়ে দিলেন প্রভসুখন। ১১ মিনিটে আপুইয়ার দূরপাল্লার শট অল্পের জন্য বেরিয়ে যায়। মোহনবাগানের পর পর হানায় খানিকটা আগোছালো দেখাচ্ছিল ইস্টবেঙ্গলের রক্ষণ ভাগকে। ১১ মিনিটের মাথায় আচমকা বক্সের বাইরে বল পেয়ে নিচু জোরালো শট রেখেছিলেন মহেশ। বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে বাঁচিয়ে দেন বাগান গোলরক্ষক বিশাল। এর পর বলের দখল নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ২৫ মিনিটে ডান দিক থেকে আপুইয়ার পাস পেয়েছিলেন সাহাল। সামনে একা ছিলেন প্রভসুখন। যদিও বল ইস্টবেঙ্গল গোলরক্ষকের মাথার উপর থেকে জালে গলানোর চেষ্টা ব্যর্থ হয়।

৩২ মিনিটে বক্সের মধ্যে ম্যাকলারেনকে ফেলে দেন ইস্টবেঙ্গলের আনোয়ার। রেফারি বেঙ্কটেশ সরাসরি পেনাল্টির নির্দেশ দেন। যদিও আনোয়ারের অপরাধ পেনাল্টির মতো গুরুতর ছিল না বলে মনে করেন মাঠে থাকা দর্শকরা। তবে পড়ে পাওয়া ওই পেনাল্টি কাজে লাগাতে পারেননি মোহনবাগানের কামিংস। বারের অনেকটা উপর দিয়ে উড়িয়ে দিলেন বল। খেলার গতির খানিকটা বিপরীতে গিয়ে ৩৭ মিনিটে গোল আদায় করে নেয় ইস্টবেঙ্গল। বাঁ দিক থেকে বল নিয়ে একাই উঠেছিলেন মহেশ। বিপক্ষের নাগাল এড়িয়ে বক্সে নিচু পাস দিয়েছিলেন। মোহনবাগানের দুই ডিফেন্ডারে তাঁর পাস আটকাতে পারলেন না। ফাঁকায় থাকা হামিদ বল জালে জড়িয়ে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিলেন। ৪২ মিনিটের মাথায় মাঝ মাঠ থেকে রশিদ পাস দিয়েছিলেন মহেশকে। তিনি পাস দেন হামিদকে। সামান্য ঘুরে বাঁ পায়ে নিখুঁত শট মেরেছিলেন হামিদ। বল পোস্টে লেগে বেরিয়ে যায়। এর দু’মিনিট বাদে ব্যবধান বাড়ানোর সুবর্ণ সুযোগ নষ্ট করেন ইস্টবেঙ্গলের বিপিন। বক্সের মধ্যে মহেশ বল সাজিয়ে দিয়েছিলেন বিপিনকে। চলতি বলে শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়। প্রথমার্ধের সংযুক্ত সময়ের দু’মিনিটের মাথায় সমতা ফেরায় সবুজ মেরুন শিবির। ডান দিক থেকে সাহালের ভাসানো বল রিসিভ করেছিলেন লিস্টন। সামনে থাকা আপুইয়ার শট বারে লেগে মাটিতে ড্রপ খেয়ে বেরিয়ে এল। তবে লাইন্সম্যান ইঙ্গিত করলেন, বল গোললাইন পেরিয়েছে। রিপ্লে-তেও তাই দেখা যায়।

বাড়িতেই বানান হোটেলের কায়দায় মশলাদার সোয়া চাপ, স্বাদে হার মানবে আমিষ পদও

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশ্লীল মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার ২

IPL-এ ‘রান মেশিন’ হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান, জিতে নেবেন অরেঞ্জ ক্যাপ?

ওমানে গাড়ির ভিতরে চার বাংলাদেশির রহস্যজনক মৃত্যু

তিলজলা অগ্নিকাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড দমকলের আধিকারিক

মাথায় হেলমেট না থাকায় তিনদিনে ৩ হাজার চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা পুলিশের

দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা, উত্তরবঙ্গে আজও বৃষ্টির পূর্বাভাস

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রূপশ্রী প্রকল্পের টাকা কবে মিলবে? বৈশাখ মাসে বিয়ের লগ্নে চিন্তায় পাত্রীদের পরিবারগুলি

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি , চলন্ত বাসে গণধর্ষণ তরুণীকে

প্রাক্তন সিপিএম সাংসদ সুধাংশু শীল প্রয়াত