বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বাংলাদেশ নৌবাহিনীর হাতে বন্দি কাকদ্বীপের ১৪ ম‍ৎস্যজীবী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জলসীমা লঙ্ঘনের দায়ে বঙ্গোপসাগরে ইলিশ ধরতে আসা  পশ্চিমবঙ্গের কাকদ্বীপের ১৪ ম‍ৎস্যজীবীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। সেই সঙ্গে বাজেয়াপ্ত করেছে একটি মাছ ধরার ট্রলার। গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) রাতে বাংলাদেশের ফেয়ারওয়ে বয়া সংলগ্ন গভীর সমুদ্র থেকে ওই ১৪ মৎস্যজীবীকে আটক করা হয়। শনিবার বিকালে মোংলার নৌঘাঁটিতে আটক ম‍ৎস্যজীবী ও বাজেয়াপ্ত ট্রলার নিয়ে আসা হয়। রাতেই আটক ম‍ৎস্যজীবীদের মোংলা থানার হাতে হস্তান্তর করা হয়েছে। আগামিকাল রবিবার (১৯ অক্টোবর) আটক ম‍ৎস্যজীবীদের বাগেরহাট আদালতে হাজির করার কথা।

মোংলা থানার ওসি আনিসুর রহমান সাংবাদিকদের জানিয়েছেন, ‘মোংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকায় শুক্রবার রাত ১১টা নাগাদ ‘এফবি শুভযাত্রা’ নামে একটি ভারতীয় ফিসিং ট্রলার আটক করে সমুদ্রসীমায় টহলরত নৌবাহিনীর সদস্যরা। ট্রলারটিতে ১৪ জন ভারতীয় জেলে রয়েছে। তারা বাংলাদেশ জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকার করছিল। বাজেয়াপ্ত ট্রলারটি থেকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১০ মণ মাছ আটক করা হয়েছে। আটক মাছ রাতেই ফেরিঘাটে নিলামে বিক্রি করা হয়েছে।আটক ১৪ ম‍ৎস্যজীবীর বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘন ও মৎস্য সম্পদ লুটের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।’ যদিও আটক ম‍ৎস্যজীবীরা দাবি করেছেন তাঁরা কোনও সমুদ্রসীমা লঙ্ঘন করেননি।

বঙ্গোপসাগরে ইলিশ ধরতে এসে এর আগেও একাধিকবার উপকূল রক্ষী বাহিনী ও নৌবাহিনীর হাতে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের ম‍ৎস্যজীবীরা। শেখ হাসিনা জমানায় আটক হওয়া ম‍ৎস্যজীবীদের নামে কোনও মামলা না দিয়েই মানবিকতার খাতিরে ফেরত পাঠানো হতো। তবে ইউনূস সরকারের জমানায় ভারতীয়দের শত্রু হিসাবেই মনে করছে নৌবাহিনী। এর গত ১৪ জুলাই দুটি ও ৩ আগস্ট একটি ভারতীয় ট্রলার ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে আটক করে নৌবাহিনী। অগস্টে ‘এফবি পারমিতা’ নামে আটক ট্রলারেও ১৪ জন মৎস্যজীবী ছিলেন।

পেট্রাপোল সীমান্তে নতুন থানা ভবন পেল রাজ্য পুলিশ, শুরু পরিষেবা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

কবে অবসর? বিশ্বকাপের মাঝেই বড় ইঙ্গিত লিওনেল মেসির

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার